বিদেশি শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে হয় বাঁচব, নইলে মরব: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i69955-বিদেশি_শক্তির_বিরুদ্ধে_লড়তে_গিয়ে_হয়_বাঁচব_নইলে_মরব_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “বিদেশি শক্তির অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হয় বাঁচব, নইলে মরব। কিন্তু আমরা আত্মসমর্পণ করব না। আমাদের জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের সঙ্গে আমরা লড়াই করব।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৯, ২০১৯ ১১:৩১ Asia/Dhaka
  • তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “বিদেশি শক্তির অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হয় বাঁচব, নইলে মরব। কিন্তু আমরা আত্মসমর্পণ করব না। আমাদের জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের সঙ্গে আমরা লড়াই করব।”

রাজধানী আংকারায় গতকাল (রোববার) ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপপমেন্ট পার্টি বা একেপি’র এক সমাবেশে এরদোগান আরো বলেন, “যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছি তা থেকে আমরা একথা বুঝেছি যে,  বৃহৎ ও শক্তিশালী তুরস্ক গড়তে গেলে আমাদের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা উচিত হবে না। আমাদের সামনে আবারো চ্যালেঞ্জ এসেছে- হয় আমরা বাঁচব নাহয় মরব; অন্য কোনো পথ নেই।”

২০১৩ সালে তুরস্কে সরকার-বিরোধী বিক্ষোভ

এরদোগান বলেন, ২০১৩ সালে তুরস্কে সরকার-বিরোধী বিক্ষোভের পর থেকে তুর্কি অর্থনীতি বিদেশি শক্তিগুলোর হামলার শিকার হয়ে আসছে। তবে অর্থনীতি ও নিরাপত্তা আগামী দিনগুলোতে বিশেষ গুরুত্ব দেয়া হবে।#

পার্সটুডে/এসআইবি/২৯