ইসরাইলের ‘নোংরা তৎপরতা’ প্রকাশ করায় আনাদোলু অফিসে হামলা: এরদোগান
-
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের নোংরা কর্মকাণ্ড ফাঁস হওয়া ঠেকাতে তুর্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর গাজা অফিসে হামলা করা হয়েছে। গতকাল (শনিবার) ইস্তাম্বুল শহরে দেয়া বক্তৃতায় এরদোগান একথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের নীরবতার কারণে ইসরাইল এই সাহস পেয়েছে এবং এখন তারা সংবাদ মাধ্যম ও মানবিক ত্রাণ সংস্থার কার্যালয়ে হামলা চালাচ্ছে। এরদোগান বলেন, ইসরাইলের সমস্ত নোংরা কাজ যাতে প্রকাশ না হয় সেজন্য তারা সংবাদ মাধ্যম অফিসে হামলা চালাচ্ছে। এসব নোংরা কাজ যারা প্রকাশ করে দিচ্ছে তারাই ইসরাইলের শত্রুতে পরিণত হয়েছে।
গত সপ্তাহে ইসরাইলি জঙ্গিবিমান গাজা উপত্যকার আনাদোলু কার্যালয়ে বিমান হামলা চালায়। তবে ওই হামলায় কেউ হতাহত হয় নি। এ সম্পর্কে এরদোগান বলেন, ইসরাইলের বলদর্পী নীতির পরও তুর্কি সংবাদ সংস্থা তার কাজ অব্যাহত রাখবে।#
পার্সটুডে/এসআইবি/১২