প্রতিবাদের মুখে হারুন নবীর কবরস্থানে ইহুদিবাদীদের প্রবেশে নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/west_asia-i72525-প্রতিবাদের_মুখে_হারুন_নবীর_কবরস্থানে_ইহুদিবাদীদের_প্রবেশে_নিষেধাজ্ঞা
জর্ডানের ওয়াকফ মন্ত্রণালয় বলেছে, দেশটির আল-বাত্রা শহরে হারুন নবী (আ.)'র কবরস্থানে ইহুদিবাদী পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে ঢুকতে গেলে অবশ্যই মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৯ ১৫:০৯ Asia/Dhaka
  • জর্ডানে ইসরাইলি দূতাবাস
    জর্ডানে ইসরাইলি দূতাবাস

জর্ডানের ওয়াকফ মন্ত্রণালয় বলেছে, দেশটির আল-বাত্রা শহরে হারুন নবী (আ.)'র কবরস্থানে ইহুদিবাদী পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে ঢুকতে গেলে অবশ্যই মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

তবে জর্ডানে অবস্থিত ইসরাইলি দূতাবাস হারুন নবীর কবরস্থানে অবাধে প্রবেশের অনুমতি পেতে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

সম্প্রতি দখলদার ইসরাইলের একদল পর্যটক ওই  কবরস্থানে ঢুকে সেখানে ইহুদিবাদীদের বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার পর সরকার নিষেধাজ্ঞা জারি করল।

ইহুদিবাদীদের ওই পদক্ষেপের বিরুদ্ধে জর্ডানজুড়ে প্রতিবাদ হয়েছে এবং জনগণ এখনও সরকারের ব্যাপক সমালোচনা করছে। জর্ডানের কয়েকজন সংসদ সদস্য ওই ঘটনার নিন্দা জানিয়ে আল-বাত্রা অঞ্চলের জন্য বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।

তারা বলছেন, এমন আইন করতে হবে যাতে ইহুদিবাদীরা সেখানে অবাধে প্রবেশ এবং ওই এলাকার জমি কিনতে না পারে।#

পার্সটুডে/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।