নিরাপদ জোন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কুর্দিদের সঙ্গে আলোচনা নয়: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i74521-নিরাপদ_জোন_প্রতিষ্ঠিত_না_হওয়া_পর্যন্ত_কুর্দিদের_সঙ্গে_আলোচনা_নয়_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার কুর্দি গেরিলাদের সঙ্গে তুরস্ক কখনো আলোচনার টেবিলে বসবে না। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে নিরাপদ জোন প্রতিষ্ঠিত হলেই কেবল আঙ্কারা সেখানে সামরিক অভিযান বন্ধ করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৬, ২০১৯ ১৫:১৪ Asia/Dhaka
  • তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার কুর্দি গেরিলাদের সঙ্গে তুরস্ক কখনো আলোচনার টেবিলে বসবে না। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে নিরাপদ জোন প্রতিষ্ঠিত হলেই কেবল আঙ্কারা সেখানে সামরিক অভিযান বন্ধ করবে।

আজ (বুধবার) রাজধানী আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র এক বৈঠকে এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, বেশ কয়েকজন নেতা মধ্যস্থতা করার চেষ্টা করছেন কিন্তু তুরস্কের ইতিহাসে এটি কখনোই ঘটে নি যে, তুর্কি প্রজাতন্ত্র কোন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আলোচনার টেবিলে বসেছে।

গত বুধবার থেকে তুরস্ক সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এ অভিযানে দু পক্ষে অনেক হতাহতের ঘটনা ঘটলেও তুরস্ক অভিযান বন্ধ করতে চাইছে না। সারা বিশ্বে তুর্কি অভিযানের বিরুদ্ধে নানারকম সমালোচনা চলছে।

এরদোগান বলছেন, সিরিয়ার কুর্দি গেরিলারা যদি তাদের অস্ত্র সমর্পণ করে এবং তারা নিজেদেরকে প্রত্যাহার করে নেয় যার মাধ্যমে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব- তাহলেই কেবল তুরস্ক সামরিক অভিযান বন্ধ করবে। এরদোগানের বক্তব্য অনুযায়ী- সিরিয়ার মানবিজ শহর থেকে ইরাক সীমান্ত পর্যন্ত এই নিরাপদ অঞ্চল বিস্তৃত হবে।#

পার্সটুডে/এসআইবি/১৬