মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব না: এরদোগান
-
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আঙ্কারা সফরের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওের সঙ্গে তিনি দেখা করবেন না।
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্ক যে সামরিক অভিযান চালাচ্ছে তা বন্ধ করার ব্যাপারে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে রাজি করানোর জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফরে আসছেন।
গতকাল (বুধবার) তুর্কি প্রেসিডেন্ট ব্রিটেনের স্কাই নিউজ টেলিভিশন চ্যানেলকে বলেন, "আমি আমার অবস্থানে শক্তভাবে দাঁড়িয়ে আছি আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব না।" এরদোগান বলেন তারা তুরস্কের ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে কথা বলবেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্ক সফরে আসবেন তখন আমি তার সঙ্গে কথা বলব।”
এরপর তুর্কি প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ বিষয়ক পরিচালক ফরহাদ উদ্দিন আলতুন তার টুইটার পেইজে লিখেছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট এরদোগান সাক্ষাৎ করবেন। নতুন আরো লিখেছেন আজ দিনের প্রথম দিকে প্রেসিডেন্ট এরদোগান মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে রাজি ছিলেন না কিন্তু এখন তিনি তার পরিকল্পনা পরিবর্তন করেছেন।
এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তা অগ্রহণযোগ্য এবং আঙ্কারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন, আঙ্কারা আশা করে- মার্কিন কংগ্রেস নিষেধাজ্ঞা আরোপের এই ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গি থেকে পিছিয়ে যাবে।#
পার্সটুডে/এসআইবি/১৭