ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করল সংসদ
https://parstoday.ir/bn/news/west_asia-i75615-ইরাকের_প্রধানমন্ত্রীর_পদত্যাগপত্র_গ্রহণ_করল_সংসদ
ইরাকের সংসদ সেদেশের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি'র পদত্যাগপত্র গ্রহণ করেছে। আজকের অধিবেশনে সংসদের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। তারা নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট সালিহ বারহামকে নয়া প্রধানমন্ত্রী নির্বাচনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৯ ১৬:০৫ Asia/Dhaka
  • আব্দুল মাহদি
    আব্দুল মাহদি

ইরাকের সংসদ সেদেশের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি'র পদত্যাগপত্র গ্রহণ করেছে। আজকের অধিবেশনে সংসদের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। তারা নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট সালিহ বারহামকে নয়া প্রধানমন্ত্রী নির্বাচনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এর আগে আদিল আব্দুল মাহদি পদত্যাগপত্র জমা দিয়ে অবিলম্বে স্থলাভিষিক্ত নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন।

আব্দুল মাহদি পদত্যাগের পর মন্ত্রিসভায় এক ভাষণে বলেছেন, দায়িত্ব নেওয়ার এক বছর পর এখন পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে নতুন কাউকে এ দায়িত্ব নিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি শান্ত করতে তার পদত্যাগ জরুরি হয়ে পড়েছে বলেও জানান তিনি।

ইরাকে চলমান বিক্ষোভ ও সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিক্ষোভকে শান্তিপূর্ণ হিসেবে গণ্য করে পদক্ষেপ নিলেও এতে দুর্বৃত্তরা ঢুকে পড়েছে।

আব্দুল মাহদি বলেন, সরকার রক্তপাত এড়ানোর সর্বাত্মক চেষ্টা চালিয়েছে কিন্তু কেউ কেউ দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত তার পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান ইরাকের প্রধানমন্ত্রী।

গত কয়েক সপ্তাহ ধরে ইরাকে দুর্নীতি দমনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে আসছে সেদেশের জনগণ।#

পার্সটুডে/এসএ/১