ইয়েমেনে তেল পাইপলাইনে বিস্ফোরণ; পাল্টাপাল্টি দোষারোপ
https://parstoday.ir/bn/news/west_asia-i78841-ইয়েমেনে_তেল_পাইপলাইনে_বিস্ফোরণ_পাল্টাপাল্টি_দোষারোপ
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের একটি তেল পাইপলাইনে বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এ জন্য যুদ্ধরত দুপক্ষ একে অপরকে অভিযুক্ত করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৫, ২০২০ ১৪:১০ Asia/Dhaka
  • ইয়েমেনের একটি পাইপলাইন (ফাইল ফটো)
    ইয়েমেনের একটি পাইপলাইন (ফাইল ফটো)

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের একটি তেল পাইপলাইনে বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এ জন্য যুদ্ধরত দুপক্ষ একে অপরকে অভিযুক্ত করছে।

সৌদি সমর্থিত আব্দ রাব্বু মানসুর হাদির সরকার হুথি আনসারুল্লাহ আন্দোলনকে এই তেল পাইপলাইন লক্ষ্য করে হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এই খবর দিয়েছে।

এদিকে, রাজধানী সানার একজন সরকারি কর্মকর্তা সৌদি সমর্থিত গেরিলাদেরকে কোফেল পাম্পিং স্টেশনে হামলার জন্য দায়ী করেছেন। তিনি এ ঘটনাকে মারাত্মকরকম সংঘাতের সূচনা বলে মন্তব্য করেন।

বিস্ফোরণের শিকার তেল পাইপলাইনটি সৌদি সমর্থিত সাফের অয়েল কোম্পানি পরিচালনা করে তবে কয়েক বছর ধরে এ পাইপ লাইন দিয়ে কোনো তেল পরিবহন করা হয় না।

২০১৫ সালের ২৬ মার্চ সৌদি আরব ইয়েমেনে বর্বর আগ্রাসন চালায়। এরপর থেকে ইয়েমেনের তেল উত্তোলন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী সম্প্রতি আল-জাওফ প্রদেশ মুক্ত করার পর এখন মারিব প্রদেশ মুক্ত করার চেষ্টা করছে।#

পার্সটুডে/এসআইবি/৫