ইসরাইলের সঙ্গে বড় ধরণের সংঘাতের আশঙ্কা করছেন জর্ডানের রাজা
https://parstoday.ir/bn/news/west_asia-i79936-ইসরাইলের_সঙ্গে_বড়_ধরণের_সংঘাতের_আশঙ্কা_করছেন_জর্ডানের_রাজা
জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল পশ্চিম তীরের দখলকৃত অংশকে তার নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করলে বড় ধরণের সংঘাত শুরু হতে পারে। জর্ডানের সঙ্গেই এ সংঘাত হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মে ১৬, ২০২০ ১৬:৩৭ Asia/Dhaka
  • রাজা দ্বিতীয় আব্দুল্লাহ
    রাজা দ্বিতীয় আব্দুল্লাহ

জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল পশ্চিম তীরের দখলকৃত অংশকে তার নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করলে বড় ধরণের সংঘাত শুরু হতে পারে। জর্ডানের সঙ্গেই এ সংঘাত হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।

এ সময় তিনি স্বাধীন ফিলিস্তিন গড়ার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠাই সর্বোত্তম পথ।

এর আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদি বলেছেন, ইসরাইল পশ্চিম তীরকে নিজের ভূখণ্ড হিসেবে ঘোষণা করলে তা হবে বিপর্যয়কর। এ ধরণের পদক্ষেপের ফলে সরাসরি আন্তর্জাতিক আইনও লঙ্ঘিত হবে বলে তিনি মন্তব্য করেন।

দখলদার ইসরাইল পশ্চিম তীরের দখলকৃত অংশকে আনুষ্ঠানিকভাবে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে ঘোষণার পরিকল্পনা গ্রহণ করেছে।

তবে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষসহ সব ফিলিস্তিনি দল ও সংগঠন এ ধরণের পরিকল্পনার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে।#  

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।