আমিরাত-ইসরাইল চুক্তির বিরুদ্ধে ইরানের শক্ত প্রতিক্রিয়া একটি হুমকি: পিজিসিসি
https://parstoday.ir/bn/news/west_asia-i82340-আমিরাত_ইসরাইল_চুক্তির_বিরুদ্ধে_ইরানের_শক্ত_প্রতিক্রিয়া_একটি_হুমকি_পিজিসিসি
ইহুদিবাদী ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য যে চুক্তি হয়েছে তার বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। ইরানের এই প্রতিক্রিয়াকে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি একটি হুমকি বলে উল্লেখ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৭, ২০২০ ১৩:০২ Asia/Dhaka
  • পিজিসিসি মহাসচিব নায়েফ ফালাহ মুবারক আল-হাজরাফ
    পিজিসিসি মহাসচিব নায়েফ ফালাহ মুবারক আল-হাজরাফ

ইহুদিবাদী ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য যে চুক্তি হয়েছে তার বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। ইরানের এই প্রতিক্রিয়াকে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি একটি হুমকি বলে উল্লেখ করেছে।

গতকাল (রোববার) সংস্থার মহাসচিব নায়েফ ফালাহ মুবারক আল-হাজরাফ এ কথা বলেন। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিসহ অন্যান্য কর্মকর্তারা যে অবস্থান গ্রহণ করেছেন তা একটি হুমকি। নায়েফ বলেন, এ ধরনের প্রতিক্রিয়া আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করবে। এছাড়া ইরানের এ প্রতিক্রিয়া কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সাংঘর্ষিক।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

গত ১৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাত ও ইহুদিবাদী ইসরাইল পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তিতে সই করে। এই চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনের সমস্ত রাজনৈতিক সংগঠন এবং মুসলিম বিশ্বের বহু দেশ নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এই চুক্তির বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এ অঞ্চলে ইসরাইলের পা রাখার জায়গা করে দেয়ার জন্য আবুধাবিকে পরিণতি ভোগ করতে হবে। এছাড়া, ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি গতকাল বলেছেন, এই চুক্তির পর আরব আমিরাতের ব্যাপারে ইরানের জনগণ ও সামরিক বাহিনীর দৃষ্টিভঙ্গি আমূল বদলে যবে।#

পার্সটুডে/এসআইবি/১৭