ফিলিস্তিন বিষয়ক ইসরাইলের নীতি অগ্রহণযোগ্য: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i85603-ফিলিস্তিন_বিষয়ক_ইসরাইলের_নীতি_অগ্রহণযোগ্য_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে ইহুদিবাদী ইসরাইল যে নীতি অনুসরণ করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ইজরাইলের নীতি তেল আবিব এবং আঙ্কারার মধ্যকার সম্পর্ক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২০ ১০:১৪ Asia/Dhaka
  • তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে ইহুদিবাদী ইসরাইল যে নীতি অনুসরণ করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ইজরাইলের নীতি তেল আবিব এবং আঙ্কারার মধ্যকার সম্পর্ক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

গতকাল (শুক্রবার) ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের এসব কথা বলেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন বিষয়ক নীতি হচ্ছে আমাদের রেড লাইন। ইসরাইল এখন ফিলিস্তিন বিষয়ে যে নীতি অনুসরণ করছে তা আমাদের পক্ষে গ্রহণ করা অসম্ভব। তাদের নির্মম কাজগুলো অগ্রহণযোগ্য।

এরদোগান বলেন, ইসরাইলের শীর্ষ পর্যায়ের কিছু ব্যক্তির সঙ্গে তুরস্কের ইস্যু রয়েছে। যদি তুরস্ক নিয়ে তাদের কোনো ইস্যু না থাকতো, তাহলে আমাদের সম্পর্ক অন্যরকম হতো। এরপরই এরদোগান বলেন, আমরা ইসরাইলের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই। 

চলতি মাসের প্রথম দিকে ইসরাইলে নতুন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি পদক্ষেপের মধ্যদিয়ে ইসরাইলের সঙ্গে আংকারার সম্পর্কোন্নয়নের প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।

২০১৪ সালে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে স্থানান্তর করা হয়। এর প্রতিবাদ জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেন। ওই সময় আঙ্কারা ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।#

পার্সটুডে/এসআইবি/২৬