মস্কো সফরে গিয়ে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i86030-মস্কো_সফরে_গিয়ে_ইরানের_বিরুদ্ধে_ভিত্তিহীন_অভিযোগ_করলেন_সৌদি_পররাষ্ট্রমন্ত্রী
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ মস্কো সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে রিয়াদের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৫, ২০২১ ০২:৪৯ Asia/Dhaka
  • সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ
    সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ মস্কো সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে রিয়াদের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন।

ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করে ফয়সাল বিন ফারহান দাবি করেন, সিরিয়া সংকট সমাধানের পথে ইরান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি ইরানকে তার ভাষায় এ কাজ বন্ধ করার আহ্বান জানান।

পর্যবেক্ষকরা বলছেন, সৌদি কর্মকর্তারা গত বেশ কিছু সময় ধরে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের কণ্ঠে সুর মিলিয়ে তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে যাচ্ছে। 

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

তেহরানের বিরুদ্ধে এমন সময় এসব অভিযোগ উত্থাপন করা হচ্ছে যখন ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরাইল ও সৌদি আরবের যৌথ ষড়যন্ত্র ও অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে।

এছাড়া, সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনলেন যখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গত প্রায় ছয় বছর ধরে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে। এই আগ্রাসনে এ পর্যন্ত ১৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। সেইসঙ্গে ইয়েমেনে দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং দেশটিতে খাদ্য ও ওষুধের তীব্র সংকট চলছে। মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন। #

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।