‘পরমাণু সমঝোতায় ফিরলে আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ইসরাইল’
https://parstoday.ir/bn/news/west_asia-i86244-পরমাণু_সমঝোতায়_ফিরলে_আমেরিকার_সঙ্গে_সম্পর্ক_ছিন্ন_করবে_ইসরাইল’
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় যদি আমেরিকা আবার ফিরে আসে তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে চ্যানেল-১২ গত বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২২, ২০২১ ০৫:৩০ Asia/Dhaka
  • নেতানিয়াহু (বামে) ও জো বাইডেন
    নেতানিয়াহু (বামে) ও জো বাইডেন

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় যদি আমেরিকা আবার ফিরে আসে তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে চ্যানেল-১২ গত বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন যদি বারাক ওবামা প্রশাসনের পরিকল্পনা গ্রহণ করেন তাহলে তার সঙ্গে আলোচনার কোনো কিছু থাকবে না। চ্যানেল-১২ এর এই প্রতিবেদনে সুস্পষ্ট করা হয় নি যে, ইসরাইলের শীর্ষ পর্যায়ের ওই কর্মকর্তা জো বাইডেনের কোন পরিকল্পনার কথা বোঝাতে চেয়েছেন তবে ইংরেজি দৈনিক টাইমস অব ইসরাইল ভিন্ন এক প্রতিবেদনে জানিয়েছে, ওই কর্মকর্তা ইরানের পরমাণু সমতায় ফেরার কথা বলেছেন।

ইসরাইলের গণমাধ্যমে যেদিন এই রিপোর্ট প্রকাশ হয়েছে সেইদিনই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জো বাইডেন ক্ষমতা গ্রহণ করেছেন। চ্যানেল টুয়েলভের রিপোর্টে আরো বলা হয়েছে যে, মার্কিন প্রশাসন যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে ইসরাইল এবং আমেরিকার সম্পর্ক সংকটের মধ্যে পড়বে।#

পার্সটুডে/এসআইবি/২১