ইসরাইলের বিমানঘাঁটি, আয়রন ডোম স্টেশন ও রাসায়নিক কারখানায় হামাসের হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i91618-ইসরাইলের_বিমানঘাঁটি_আয়রন_ডোম_স্টেশন_ও_রাসায়নিক_কারখানায়_হামাসের_হামলা
ইহুদিবাদী ইসরাইলের একটি বিমানঘাঁটি, দুটি আয়রন ড্রোম স্টেশন এবং একটি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। ইসরাইল বাহিনী বিমানঘাঁটিটি গাজা উপত্যকার অবরুদ্ধ ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালানোর জন্য ব্যবহার করে আসছিল। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৪, ২০২১ ১৩:০৪ Asia/Dhaka
  • হামাস ইসরাইল ভয়াবহ লড়াই চলছে
    হামাস ইসরাইল ভয়াবহ লড়াই চলছে

ইহুদিবাদী ইসরাইলের একটি বিমানঘাঁটি, দুটি আয়রন ড্রোম স্টেশন এবং একটি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। ইসরাইল বাহিনী বিমানঘাঁটিটি গাজা উপত্যকার অবরুদ্ধ ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালানোর জন্য ব্যবহার করে আসছিল। 

হামলা সম্পর্কে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড গতরাতে এক বিবৃতিতে বলেছে, আমরা ইসরাইলের হাতজেরিম বিমানঘাঁটি লক্ষ্য করে সিজ্জিল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি। এই বিমানঘাঁটি থেকে ইহুদিবাদীদের জঙ্গিবিমান উড়ে গিয়ে গাজার জনগণের ওপর হামলা চালাচ্ছিল। 

হামাস আরো বলেছে, তারা নেজেভ মরুভূমির নাহাল ওজ কিবুৎজ রাসায়নিক কারখানায় আত্মঘাতী শিহাব ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।  

হামাসের সিজ্জি রকেট 

এর আগে হামাস অন্য এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা এ ধরনের দুটি ড্রোন ভূপাতিত করেছে।

আজ সকালের দিকে গাজা থেকে ছোঁড়া রকেট ইসরাইলের আশকেলন শহরের একটি ভবনে আঘাত হানে তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায় নি। এছাড়া আশদোদ, সেদরত ও শাআর হানেজেভ অঞ্চলে রকেট হামলা সম্পর্কে সতর্ক করে সাইরেন বাজানো হয়। গতরাতে দুপক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে।

হামাস জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তারা ইসরাইলকে লক্ষ্য করে ২৫০টি রকেট ছুঁড়েছে। অন্যদিকে, ইহুদিবাদীদের বিমান হামলা অব্যাহত রয়েছে। ইসরাইল জানিয়েছে, আজ সকালে ১৬০টি বিমান একযোগে ওড়ে এবং গাজার ওপর বোমাবর্ষণ করে। হামাসের টানেল ধ্বংস করার জন্য এই হামলা চালানো হয় বলে ইসরাইল দাবি করছে।#

পার্সটুডে/এসআইবি/১৪