গাজায় শহীদ সাংবাদিকের শিশু পুত্রের নেতৃত্বে শোক মিছিল
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ইউসেফ আবু হুসেইন নামে একজন সাংবাদিক শহীদ হয়েছেন। তিনি ‘আল-আকসা ভয়েস’ নামে একটি রেডিওতে কর্মরত ছিলেন।
আজ (বুধবার) সকালে গাজার শেখ রাজওয়ান এলাকায় নিজ বাড়িতে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় তিনি শাহাদাত বরণ করেন। সাংবাদিক ইউসেফ আবু হুসেইনের বাবা মুহাম্মদ আবু হুসেইন জানান, ইসরাইলি বাহিনী তাদের বাড়িদের দুইবার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বাড়ির সবাই বাইরে বের হতে পারলেও তার ছেলে বের হতে পারেনি। ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই শহীদ হন।
গাজার তথ্য মন্ত্রণালয় এবং ‘আল আকসা ভয়েস’ বর্বরোচিত এ হামলার নিন্দা জানানোর পাশাপাশি ইউসেফ আবু হুসেইনের শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমাবেদনা জানিয়েছে।
এদিকে, আজ দুপুরে সাংবাদিক ইউসেফ আবু হুসেইনের দাফন অনুষ্ঠিত হয়েছে। দাফনের আগে কফিনসহ শোক মিছিলে নেতৃত্ব দেয় তারই শিশু পুত্র। এ সময় সে শ্লোগানও দেয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।