-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হারাম: লেবাননের শীর্ষ আলেম
ডিসেম্বর ০৭, ২০২০ ০৭:৫২লেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এবং সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আমির কাবালান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা ধর্মীয় এবং নৈতিকভাবে সম্পূর্ণ হারাম। কয়েকটি আরব রাষ্ট্র ইসরাইলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার যে বিশ্বাসঘাতক পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের জন্য তিনি মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান।
-
‘সানা আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দিতে চায় সৌদি’
ডিসেম্বর ০৭, ২০২০ ০৭:২৬সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর নতুন করে বিমান হামলা শুরু করেছে। হামলা বাড়ানোর মাধ্যমে তারা রাজধানী এ বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেয়ার আশা করছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা পরিচালক খালেদ আল শাইয়েফ একথা বলেছেন।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সাইবার হামলার শিকার হচ্ছে আরব আমিরাত
ডিসেম্বর ০৬, ২০২০ ১৭:২১ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পর সাইবার হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। পারস্য উপসাগরীয় দেশটির সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান মোহাম্মদ হামাদ আল-কুয়েতি আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।
-
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপরে স্থায়ী নিষেধাজ্ঞা চায় সৌদি আরব
ডিসেম্বর ০৬, ২০২০ ১৪:২৮ইসলামি প্রজাতন্ত্র ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে সে জন্য স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সৌদি আরব।
-
ইরাকের কুর্দিস্তানে একজন ইসরাইলি নাগরিকও নেই: স্থানীয় সরকারের মুখপাত্র
ডিসেম্বর ০৬, ২০২০ ১২:৪৩ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরাইলি নাগরিকদের উপস্থিতির খবরের কোনো ভিত্তি নেই বলে ঘোষণা করেছে ওই অঞ্চলের স্থানীয় সরকারের মুখপাত্র জুতিয়ার আদেল। তিনি বলেছেন, এই অঞ্চলে ইসরাইলের কোনো স্বার্থ নেই এবং ইসরাইলের কোনো নাগরিকও এখানে নেই।
-
ইসরাইলের সঙ্গে আপোষ আলোচনায় ফেরার ব্যাপারে হামাসের হুঁশিয়ারি
ডিসেম্বর ০৬, ২০২০ ০২:৫৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আপোষ আলোচনায় ফিরে যাওয়ার অর্থ হবে ফিলিস্তিনের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেয়া। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু’ শনিবার গাজায় এক বক্তব্যে একথা বলেছেন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা’ জানিয়েছে।
-
নেতানিয়াহুর সফরের খবর ফাঁস: সৌদি সফর বাতিল করলেন মোসাদ প্রধান
ডিসেম্বর ০৫, ২০২০ ১৪:০১ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন তার পরিকল্পিত সৌদি সফর বাতিল করেছেন। ইসরোইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সৌদি আরব সফরের কথা ফাঁস হওয়ার পর ইয়োসি কোহেন এ সফর বাতিল করলেন।
-
জেরুজালেমে গির্জায় আগুন দেয়ার চেষ্টা রুখে দিল ফিলিস্তিনি মুসলমানেরা
ডিসেম্বর ০৫, ২০২০ ১২:০৪অধিকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে গির্জায় আগুন দেয়ার অপচেষ্টা রুখে দিয়েছে ফিলিস্তিনি মুসলমানেরা।
-
নিজের ভাড়াটে সেনাদের অবস্থানে বোমা বর্ষণ করল সৌদি আরব
ডিসেম্বর ০৪, ২০২০ ১৩:১৪ইয়েমেনে নিজের ভাড়াটে সেনাদের ওপর বোমা বর্ষণ করেছে সৌদি আরব। আজ (শুক্রবার) ভোরে সৌদি জঙ্গিবিমানগুলো ভুল করে মায়ারিব প্রদেশের রাফওয়ান এলাকায় আব্দরাব্বু মানসুর হাদির নেতৃত্বে পরিচালিত ভাড়াটে সেনাদের একটি অবস্থানে উপর্যুপরি বোমা বর্ষণ করে। এতে এই গোষ্ঠীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক অস্ত্রধারী হতাহত হয়েছে।
-
কারাগারে অন্ধ হয়ে গেছেন ভিন্ন মতাবলম্বী সৌদি আলেম
ডিসেম্বর ০৩, ২০২০ ১৮:২০সৌদি আরবের খ্যাতিমান ভিন্ন মতাবলম্বী আলেম শেখ সালমান আল-কুদার ছেলে জানিয়েছেন যে, তার বাবা কারাগারে থাকা অবস্থায় প্রকৃতপক্ষে অন্ধ ও বধির হয়ে গেছে। সৌদি সরকারের পক্ষ থেকে তার ওপর প্রচণ্ড রকমের দমন-পীড়নের জন্য এই প্রখ্যাত আলেম কার্যত অচল হয়ে যেতে বসেছেন।