-
সিরিয়ায় রাসায়নিক হামলা সংক্রান্ত রিপোর্ট বিকৃত করেছে ওপিসিডাব্লিউ
নভেম্বর ২৫, ২০১৯ ১৬:০৫সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দুমা শহরের রাসায়নিক হামলা সংক্রান্ত রিপোর্ট বিকৃত করেছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ। সংস্থার একজন সদস্যের পাঠানো ই মেইল প্রকাশ করে এ খবর দিয়েছে অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিকস।
-
ইরাকে অভ্যুত্থান প্রচেষ্টার কথা অস্বীকার করল সামরিক বাহিনী
নভেম্বর ২৫, ২০১৯ ১৫:২৪ইরাকের সামরিক বাহিনী দেশে অভ্যুত্থান প্রচেষ্টার কথা অস্বীকার করেছে। ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ড আজ (সোমবার) বলেছে, কাউন্টার টেরোরিজম সার্ভিস বা সিটিএস’র অফিশিয়াল পেইজ হ্যাক করে এই অপপ্রচার চালানো হয়েছে।
-
ইহুদিবাদীদের হাতে মুসলিম স্থাপনার অবমাননার তীব্র নিন্দা জানাল হামাস
নভেম্বর ২৫, ২০১৯ ০৩:৪৯ইহুদিবাদীদের হাতে জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত মুসলিম স্থাপনাগুলোর অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইহুদিবাদীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঐতিহাসিক বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) নগরীতে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদসহ অন্যান্য ঐতিহ্যবাহী মুসলিম স্থাপনার অবমাননা করছে।
-
সিরিয়ায় নতুন করে হামলা চালিয়েছে তুরস্ক
নভেম্বর ২৪, ২০১৯ ১৪:০৫তুরস্কের সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশের আইন ইসা শহরে নতুন করে হামলা চালিয়েছে। এ হামলায় সিরিয়ার সরকারবিরোধী কথিত ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ তুর্কি সেনাদের সহযোগিতা করে।
-
মার্কিন ভাইস প্রেসিডেন্টের গোপন সফরের নিন্দা করলেন সাবেক প্রধানমন্ত্রী
নভেম্বর ২৪, ২০১৯ ১২:৪৬ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি গোপনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সফরের সমালোচনা এবং নিন্দা করেছেন।
-
প্রচণ্ড ক্ষুধায় প্রতি ১০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে
নভেম্বর ২৪, ২০১৯ ০৫:২৯যুদ্ধ কবলিত ইয়েমেনে প্রচণ্ড ক্ষুধার তাড়নায় প্রতি ১০ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। এসব শিশুর বয়স পাঁচ বছরের নিচে।
-
আইএস সৃষ্টিতে মার্কিন ভূমিকা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের বাস্তব চিত্র: পর্ব-এক
নভেম্বর ২৩, ২০১৯ ১৪:২৭গত দুই দশকে বিশ্বে নজিরবিহীনভাবে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের ভয়াবহ বিস্তার ঘটেছে। বিশেষ করে উগ্র সন্ত্রাসবাদের কবলে পড়ে পশ্চিম এশিয়ার নিরাপত্তা আজ চরম হুমকির মুখে পড়েছে আর এর সুযোগ নিচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকা। সন্ত্রাসবাদ দমনের অজুহাতে আমেরিকা এ অঞ্চলের দেশগুলোকে হয় দখল করার চেষ্টা করছে অথবা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
-
নেতানিয়াহুকে উৎখাতের গোপন আলোচনায় নিজ দলের নেতারা
নভেম্বর ২৩, ২০১৯ ১৪:১৭ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার জন্য তার দল লিকুদ পার্টির নেতারা গোপন আলোচনা করছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর তারা এই পদক্ষেপ নিয়েছেন বলে খবর বেরিয়েছে।
-
'মার্কিন সেনারা সিরিয়ার তেলকূপ দখল করেছে, সম্পদ লুট করছে'
নভেম্বর ২৩, ২০১৯ ১৪:০৪জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার-আল জাফারি অভিযোগ করেছেন, তার দেশের তেলকূপগুলোতে মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে; তারা সেখানে দখলদারিত্ব কায়েম করেছে এবং সিরিয়ার সম্পদ লুটপাট করছে। আমেরিকার এই চৌর্যবৃত্তির মুখে জাতিসংঘ নীরব রয়েছে বলেও তিনি বিশ্ব সংস্থার সমালোচনা করেন।
-
সৌদি বিমান হামলা কমে আসার কথা নাকচ করল হুথিরা
নভেম্বর ২৩, ২০১৯ ১১:১৫যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের উপর সৌদি আরবের বিমান হামলা শতকরা ৮০ ভাগ কমে গেছে বলে জাতিসংঘ যে বিবৃতি প্রকাশ করেছে তা নাকচ করে দিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা।