-
জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠার জন্য সাধারণ নির্বাচন জরুরি: হামাস
নভেম্বর ১১, ২০১৯ ০৯:৪৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, গাজা উপত্যকা, পূর্ব জেরুজালেম বা আল-কুদস শহর এবং অধিকৃত পশ্চিম তীরে যে সাধারণ নির্বাচন হতে যাচ্ছে তার মাধ্যমে তার দল ফিলিস্তিনিদের মধ্যকার সমস্ত ভেদাভেদ দূর করে জাতীয় সংহতি পুনঃপ্রতিষ্ঠা করতে চায়।
-
‘আরবদের আঁতাতের কারণে ইয়েমেনকে হুমকি দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে ইসরাইল’
নভেম্বর ১১, ২০১৯ ০৩:৪৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, কিছু আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আঁতাত করায় তেল আবিব ইয়েমেনের বিরুদ্ধে হুমকি দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। হামাসের পলিটব্যুরো সদস্য মাহমুদ আয-যাহার ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ইয়েমেন বিরোধী হুমকির কথা উল্লেখ করে এ মন্তব্য করেন।
-
ইহুদিবাদী ইসরাইলকে জর্দানের ভূখণ্ড ফিরিয়ে দিতে বললেন রাজা আব্দুল্লাহ জর্দান
নভেম্বর ১১, ২০১৯ ০৩:০৮জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের কাছে ইজারা দেয়া দু’টি ছিটমহলের ওপর তার দেশের সার্বভৌমত্বের কথা ঘোষণা করেছেন।তিনি গতকাল (রোববার) মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, ২৫ বছর আগে তেল আবিবের সঙ্গে স্বাক্ষরিত এক দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে ওই দুই ছিটমহল ইসরাইলের কাছে ইজারা দেয়া হয়েছিল এবং সে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এর মালিকানা এখন জর্দান ভোগ করবে।
-
'যুদ্ধ অব্যাহত রাখলে সৌদি আরবকে করুণ পরিণতি ভোগ করতে হবে’
নভেম্বর ১০, ২০১৯ ১২:১৮ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল-হুথি বলেছেন, তার দেশের বিরুদ্ধে যদি যুদ্ধ অব্যাহত রাখা হয় তাহলে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটকে করুণ পরিণতি ভোগ করতে হবে।
-
আরো এক সাংবাদিক হত্যা করেছে সৌদি আরব
নভেম্বর ১০, ২০১৯ ১১:৫৭সৌদি আরব আরো একজন ভিন্ন মতাবলম্বী সাংবাদিককে পুলিশ হেফাজতে হত্যা করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের পক্ষ থেকে সরবরাহ করা তথ্যের সাহায্যে ওই সাংবাদিককে আটক করে সৌদি সরকার।
-
উত্তরের একটি গ্রাম থেকে তুর্কি সেনাদের তাড়িয়ে দিয়েছে সিরিয়ার সেনারা
নভেম্বর ১০, ২০১৯ ০৯:০০সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি গ্রাম থেকে তুরস্কের সেনাদের হটিয়ে দিয়েছে সিরিয়ার সরকারি সেনারা। গ্রামটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগে তুর্কি সেনাদের সঙ্গে সিরিয়ায় সেনাদের প্রচণ্ড সংঘর্ষ হয়।
-
ইরাকের উত্তরাঞ্চলে ১৭ রকেট নিক্ষেপের ঘটনায় দায়েশ জড়িত: বাগদাদ
নভেম্বর ১০, ২০১৯ ০৪:০৫ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন সেনা ঘাঁটি ‘আল-কাইয়ারা’র কাছে যে রকেট হামলা হয়েছে তা উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) চালিয়েছে বলে বাগদাদ জানিয়েছে। ইরাকের একজন সেনা কমান্ডার বলেছেন, দায়েশ নিজের জঙ্গিদের বিধ্বস্ত মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যে ওই হামলা চালিয়েছে।
-
লেবানন-ইরাকে সাম্প্রতিক সহিংসতা: ষড়যন্ত্রের নেপথ্যে যারা
নভেম্বর ০৯, ২০১৯ ১৬:৪৮ইরাক ও লেবাননে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে এবং সহিংস ঘটনা ঘটেছে। এই দুই দেশে ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেয়া হলেও তা এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়।
-
‘খুবই ক্ষুব্ধ’ হয়েছে আমেরিকা!
নভেম্বর ০৯, ২০১৯ ১৩:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র একজন নারী পরিদর্শককে ঢুকতে না দেয়ার কারণে তেহরানের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকা। গত ২৮ অক্টোবর ওই নারী পরিদর্শকের কাছে নাইট্রেট বিস্ফোরক পাওয়া গেছে এবং তাকে পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি বাতিল করে ইরান।
-
'ভবিষ্যৎ সরকার গঠনে হিজবুল্লাহ নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে'
নভেম্বর ০৯, ২০১৯ ১৩:০৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, দেশের ভবিষ্যত সরকার গঠনের ক্ষেত্রে তার সংগঠন নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে।