-
সৌদির কাছে অস্ত্র বিক্রেতা ব্রিটেন মধ্যস্থতা করতে পারে না: ইয়েমেন
মার্চ ৩০, ২০১৯ ০৮:৩৩ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যে ব্রিটেন আগ্রাসী সৌদি সরকারের কাছে সমরাস্ত্র বিক্রি করে যাচ্ছে সে ইয়েমেন শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে পারে না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট রিয়াদের কাছে লন্ডনের অস্ত্র বিক্রি অব্যাহত রাখার পক্ষে কথা বলার পর এ হুঁশিয়ারি দিল আনসারুল্লাহ।
-
আরো ৩ বছর ইরানের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করতে হবে: ইরাক
মার্চ ৩০, ২০১৯ ০৭:৪৯আমেরিকা সফররত ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবাসি বলেছেন, তার দেশে জ্বালানি সংকট আগের মতোই অব্যাহত রয়েছে এবং আরো অন্তত তিন বছর বাগদাদকে তেহরানের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করে যেতে হবে।
-
ইসরাইলকে বয়কট করা ছিল ভুল সিদ্ধান্ত: আরব আমিরাত
মার্চ ২৯, ২০১৯ ১৭:২২কয়েক দশক ধরে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না রাখা ছিল আরব দেশগুলোর জন্য মারাত্মক ভুল সিদ্ধান্ত। এমন কথা বলেছেন সংযুক্ত আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ। ইসরাইলের ব্যাপারে এখন কৌশল পরিবর্তন করা দরকার বলেও তিনি মন্তব্য করেছেন।
-
ইয়েমেনি সেনাদের অভিযানে সৌদি জোটের ব্যাপক ক্ষয়ক্ষতি
মার্চ ২৯, ২০১৯ ১২:২৩ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি গতরাতে জানিয়েছে,তাদের সীমান্ত প্রদেশ সা'দায় সৌদি জোটের অন্তত ১৯০ জন হতাহত হয়েছে।
-
সিরিয়ার সন্ত্রাসী ঘাঁটিতে মিলল মার্কিন ট্যাংক বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র
মার্চ ২৯, ২০১৯ ০৬:৪৭সিরিয়া সেনারা সদ্য মুক্ত হওয়া সন্ত্রাসী অধিকৃত এলাকাগুলোতে তল্লাসি চালিয়ে ট্যাংক বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র টিওডব্লিউসহ ব্যাপক পরিমাণে মার্কিন অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে। সম্প্রতি সন্ত্রাসী মু্ক্ত হওয়ার পর সিরিয়ার উত্তরাঞ্চলে এ তল্লাসি চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ‘সানা।’
-
গাজায় ব্যাপক হামলা চালানো হতে পারে: নেতানিয়াহু
মার্চ ২৯, ২০১৯ ০৬:১২ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রয়োজন হলে ব্যাপক সামরিক অভিযান চালানো হবে। গত কয়েকদিনে গাজা ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় দু পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পর নেতানিয়াহু এ হুমকি দিলেন।
-
গাজায় ব্যাপক সামরিক আগ্রাসন চালানোর হুমকি দিলেন নেতানিয়া
মার্চ ২৯, ২০১৯ ০৬:০৬ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজনে গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে তেল আবিব। কথিত অভিযানের নামে গাজায় আগ্রাসন চালানোর আভাস নেতানিয়াহু দিয়েছেন তা হুমকির ভাষায়ই সুস্পষ্ট হয়ে উঠেছে। সাধারণ ভাবে আগ্রাসন বোঝাতে ইহুদিবাদী ইসরাইল অভিযান শব্দটি অপপ্রয়োগ করে।
-
গোলান মালভূমি নিয়ে ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে গোটা বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান
মার্চ ২৮, ২০১৯ ১২:১৯বিতর্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইলের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশ করতে গিয়ে এমন কিছু কাজ করেছেন যা এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট করার সাহস দেখাননি। তিনি সর্বশেষ গত ২৫ মার্চ অধিকৃত গোলান মালভূমির ওপর ইসরাইলের কথিত সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন। তার এ পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
-
সিরিয়ায় আবার ইসরাইলি বাহিনীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
মার্চ ২৮, ২০১৯ ১১:২৬সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরে ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে।
-
গোলান নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ‘ক্রিমিনাল’ প্রজেক্টের অংশ: জাফারি
মার্চ ২৮, ২০১৯ ০৮:২৪জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা তার ক্রিমিনাল প্রজেক্টের অংশ। বাশার জাফারি বলেন, মধ্যপ্রাচ্যের গোলাযোগ ও ধ্বংসযজ্ঞ দীর্ঘায়িত করার জন্য ট্রাম্প এ পরিকল্পনা করছেন।