-
সিরিয়ার সেনা অবস্থানে আবার হামলা চালালো ইসরাইল
জুলাই ২৩, ২০১৮ ০২:৫৯সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের একটি সেনা অবস্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে।
-
উপদেষ্টার ভূমিকায় ব্লেয়ার; প্রচুর ডলার দিয়েছে সৌদি আরব
জুলাই ২২, ২০১৮ ১২:০২সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার পরিচালিত একটি ইনস্টিটিউটকে অন্তত এক কোটি ১০ লাখ ডলার দিয়েছে সৌদি আরব। ‘টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেইঞ্জ’ নামের এ প্রতিষ্ঠানটি সৌদি আরবের জন্য উপদেষ্টার ভূমিকা পালন করে আসছে। তবে কী বিষয়ে উপদেষ্টার ভূমিকা পালন করছে তা পরিষ্কার নয়।
-
সিরিয়ায় মার্কিন জোটের নির্বিচার হামলা; বহু হতাহত
জুলাই ২২, ২০১৮ ১১:৪৩মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট সিরিয়ার দেইর আজ-যোর প্রদেশে নতুন করে নির্বিচারে বিমান হামলা চালিয়েছে। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে।
-
‘মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে তবে ঝুঁকি এখনো আছে’
জুলাই ২২, ২০১৮ ০৮:০৪ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংকট সমাধানের জন্য কথিত মার্কিন শান্তি পরিকল্পনা ছিল একটি ষড়যন্ত্র এবং তা ব্যর্থ করা হয়েছে। তবে এখনো পুরো অঞ্চল ঝুঁকি মুক্ত নয় বলে তিনি মন্তব্য করেন।
-
গাজায় আগুন জ্বালাবেন না: ইসরাইলকে জাতিসংঘ
জুলাই ২২, ২০১৮ ০৭:৩৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি আর বেশি উত্তপ্ত না করার জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জনিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, “ইসরাইলকে অবশ্য পরিস্থিতির অবনতি করা থেকে বিরত থাকতে হবে।”
-
কুরআন-গবেষককে আটক করল সৌদি কর্তৃপক্ষ
জুলাই ২২, ২০১৮ ০২:০২রাজতান্ত্রিক সৌদি সরকার সেদেশের আলেম ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে চলমান দমন অভিযানের অংশ হিসেবে একজন কুরআন-গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষককে আটক করেছে। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান এই দমন অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
-
আসুন, রাকার নিয়ন্ত্রণ নিন: সরকারি বাহিনীকে রাকার অধিবাসীরা
জুলাই ২১, ২০১৮ ১৩:৫৫সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত উত্তরাঞ্চলীয় রাকা শহরের অধিবাসীরা নিজেদের নাগরিক সুবিধা ফিরে পেতে সরকারি বাহিনীকে তাদের এলাকায় নিয়ন্ত্রণ নেয়ার আহ্বান জানিয়েছেন। রাকা শহর এক সময় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
-
মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতি এড়াতে কাজ চলছে: তুরস্ক
জুলাই ২১, ২০১৮ ১৩:১৬তুরস্ক বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকার সম্ভাব্য নিষেধাজ্ঞার ক্ষতি এড়ানোর জন্য আংকারা কাজ করছে।
-
গাজায় হামাস ও ইসরাইলের যুদ্ধবিরতি: তবে যুদ্ধের হুমকি দিলেন লিবারম্যান
জুলাই ২১, ২০১৮ ১২:০৭অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর হামলায় চার ফিলিস্তিনি শহীদ এবং একজন ইসরাইলি সেনা নিহত হওয়ার পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইলের পক্ষ থেকে যুদ্ধ বিরতি পালনের ঘোষণা দেয়া হয়েছে। তবে ইসরাইলের যুদ্ধবাজ মন্ত্রী এভিগদোর লিবারম্যান গাজাবাসীদের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন।
-
গাজায় ভয়াবহ হামলা: ৪ ফিলিস্তিনি শহীদ, আহত ১২০
জুলাই ২১, ২০১৮ ০৮:৩৫ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ট্যাংক হামলায় গাজা উপত্যকায় চার ফিলিস্তিনি শহীদ ও ১২০ জন আহত হয়েছে। দখলদার ইসরাইলের সংসদ 'নেসেট' বৃহস্পতিবার (১৯ জুলাই) গোটা অধিকৃত ফিলিস্তিনকে ‘ইহুদি রাষ্ট্র’ ঘোষণা দিয়ে আইন হিসেবে অনুমোদনের একদিন পর এ বর্বরোচিত হামলা চালানো হল।