-
আসাদকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়েছে ইসরাইল: ইহুদ ইয়ারি
মে ৩০, ২০১৮ ১৫:০৪ইহুদিবাদী ইসরাইলের 'চ্যানেল-টু' এর রাজনৈতিক বিশ্লেষক ইহুদ ইয়ারি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার ইসরাইলি পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ২০১৫ সালে সিরিয়া ইস্যুতে রাশিয়া প্রতিরোধ ফ্রন্টকে নিয়ে শক্ত অবস্থান গড়ে তোলায় তেল আবিবের পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে বলে তিনি স্বীকার করেছেন।
-
ফিলিস্তিনিদের সুরক্ষা দিতে নিরাপত্তা পরিষদে কুয়েতের প্রস্তাব
মে ৩০, ২০১৮ ১৩:২১ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা দেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছে কুয়েত। ইহুদিবাদী ইসরাইলের সহিংসতার মুখে ফিলিস্তিনি নাগরিকদের রক্ষার উপায় খুঁজে বের করার জন্য কুয়েতের প্রস্তাবটি বিবেচনা করতে অনুরোধ করেছে দেশটি।
-
আমেরিকা এফ-৩৫ না দিলে অন্য কোথাও যাব: তুরস্ক
মে ৩০, ২০১৮ ১৩:০২তুরস্ক বলেছে, মার্কি বিমান কোম্পানি লকহিড মার্টিন যদি এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ না করে তাহলে বিমান বাহিনীকে অন্য কোনো দেশ থেকে সমরাস্ত্রে সজ্জিত করা হবে।
-
গাজায় হামলার পর প্রতিরোধের মুখে ইসরাইলের যুদ্ধ বিরতির প্রস্তাব!
মে ৩০, ২০১৮ ১২:৩১হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় যতদিন যুদ্ধ বিরতি মেনে চলবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোও ততদিন পর্যন্ত তা মেনে চলার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে।
-
এরদোগান-পুতিন ফোনালাপ: সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান
মে ৩০, ২০১৮ ০৫:৫৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার তুর্কি সমকক্ষ রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তারা রাজনৈতিক উপায়ে সিরিয়ার চলমান সংকট নিরসনের লক্ষ্যে আস্তানা শান্তি আলোচনাকে এগিয়ে নেয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন।
-
‘ইসরাইল লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে’
মে ৩০, ২০১৮ ০৪:৪৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফুজি বারহুম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা উপত্যকায় তেল আবিবের ধারাবাহিক হামলার পরিণতির জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী থাকতে হবে।
-
হামাসের ৩০ অবস্থানে হামলা করেছে ইসরাইল
মে ২৯, ২০১৮ ১৬:৪৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও জিহাদ আন্দোলনের অন্তত ৩০টি অবস্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
-
সিরিয়া নিয়ে উত্তেজনা: বৈঠকে বসবে ৩ দেশ
মে ২৯, ২০১৮ ১২:৫২রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় নিরাপদ এলাকা নিয়ে রাশিয়া, আমেরিকা ও জর্দান বৈঠকে বসবে। গত বছর সিরিয়ার দক্ষিণাঞ্চলকে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করা হয়।
-
ইয়েমেন যুদ্ধে নিহত সৌদি সেনার সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গেছে: আল জাজিরা
মে ২৯, ২০১৮ ১১:৫২দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের এক হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে বলে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট যখন ইয়েমেনের ওপর হামলা চালায় তখন থেকে এ পর্যন্ত এসব সৌদি সেনা নিহত হয়।
-
তুরস্ককে এফ-৩৫ বিমানের সফটওয়্যার দেবেন না: আমেরিকাকে ইসরাইল
মে ২৯, ২০১৮ ১১:৩০তুরস্ককে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান আপডেট করার সফটওয়্যার না দিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে ইহুদিবিাদী ইসরাইল। ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গোপন এ তথ্য ফাঁস করেছেন।