আসাদকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়েছে ইসরাইল: ইহুদ ইয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i58156-আসাদকে_ক্ষমতাচ্যুত_করতে_ব্যর্থ_হয়েছে_ইসরাইল_ইহুদ_ইয়ারি
ইহুদিবাদী ইসরাইলের 'চ্যানেল-টু' এর রাজনৈতিক বিশ্লেষক ইহুদ ইয়ারি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার ইসরাইলি পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ২০১৫ সালে সিরিয়া ইস্যুতে রাশিয়া প্রতিরোধ ফ্রন্টকে নিয়ে শক্ত অবস্থান গড়ে তোলায় তেল আবিবের পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে বলে তিনি স্বীকার করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩০, ২০১৮ ১৫:০৪ Asia/Dhaka
  • ইহুদ ইয়ারি
    ইহুদ ইয়ারি

ইহুদিবাদী ইসরাইলের 'চ্যানেল-টু' এর রাজনৈতিক বিশ্লেষক ইহুদ ইয়ারি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার ইসরাইলি পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ২০১৫ সালে সিরিয়া ইস্যুতে রাশিয়া প্রতিরোধ ফ্রন্টকে নিয়ে শক্ত অবস্থান গড়ে তোলায় তেল আবিবের পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে বলে তিনি স্বীকার করেছেন।

সিরিয়ায় প্রতিরোধ ফ্রন্টের ভূমিকা দুর্বল করার বিষয়ে ইসরাইলি যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যানের দাবির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সিরিয়ায় প্রতিরোধ ফ্রন্ট পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধৈর্য্যের সঙ্গে এগোচ্ছে। কাজেই লিবারম্যানের দাবি পূরণ হবে না। 

সিরিয়ার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো পরাজিত হওয়ার পর দেশটির সরকারি বাহিনীর ওপর ইসরাইলি হামলা বেড়েছে। এর প্রতিক্রিয়ায় সম্প্রতি অধিকৃত গোলানে ইসরাইলি সামরিক অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে সিরিয়া।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সংঘাত ছড়িয়ে দেওয়া হয়েছে। ইহুদিবাদবিরোধী প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা ছিল সিরিয়ায় যুদ্ধ ছড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০