-
গাজায় হামাসের সীমান্ত ফাঁড়িতে বিমান হামলা
মে ০৭, ২০১৮ ০৮:৫৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
-
'ইসরাইলের প্রার্থীতা প্রত্যাহারে বিজয় হয়েছে ফিলিস্তিনিদের'
মে ০৬, ২০১৮ ১৪:১১ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার প্রতিদ্বন্দ্বিতা থেকে ইহুদিবাদী ইসরাইল সরে দাঁড়ানোয় ফিলিস্তিনিদের রাজনৈতিক বিজয় হয়েছে। ইসরাইল কোনো ভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার যোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
-
সিরিয়ায় দায়েশ অবস্থানে ইরাকি বিমান বাহিনীর হামলা
মে ০৬, ২০১৮ ১৩:২৮ইরাকের বিমান বাহিনী প্রতিবেশী সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে। দায়েশ সন্ত্রাসীদের কমান্ডাররা এসব অবস্থান ব্যবহার করছিল বলে আল-জাজিরার খবরে উল্লেখ করা হয়েছে।
-
সৌদি সেনাদের অবস্থান ধ্বংস করে দিয়েছে ইয়েমেনি যোদ্ধারা
মে ০৬, ২০১৮ ০৯:২৭সৌদি আরবের একটি সেনা অবস্থানে ইয়েমেনের জনপ্রিয় হুথি যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সৌদি সেনাদের অবস্থান ধ্বংস হয়ে গেছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
-
এক দশকের মধ্যে লেবাননে প্রথমবারের মতো সংসদ নির্বাচন
মে ০৬, ২০১৮ ০৬:৪৪লেবাননের জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। গত নয় বছরের মধ্যে দেশটিতে এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে ১২৮টি আসনের বিপরীতে ৫০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
-
এরদোগানের দলকে চ্যালেঞ্জ করতে তুরস্কে ৪ দলীয় জোট
মে ০৬, ২০১৮ ০৬:০১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টিকে চ্যালেঞ্জ করার জন্য চারটি বিরোধীদল জোটবদ্ধ হয়েছে। এসব দল আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আলাদা প্রার্থী দিলেও জাতীয় সংসদ নির্বাচন ঐক্যবদ্ধভাবে করবে।
-
সৌদি আরবের মদিনায় অগ্নিকাণ্ডে নিহত ১৫, আহত ১৭০
মে ০৫, ২০১৮ ২১:০৫সৌদি আরবের মদিনায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওমরা করতে যাওয়া ১৫ জন নিহত ও ১৭০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় হোটেলে বিভিন্ন দেশের প্রায় ৭০০ মানুষ অবস্থান করছিলেন। এর মধ্যে পাকিস্তান, মিশর ও ইরাকের নাগরিকের সংখ্যাই বেশি ছিল।
-
তুরস্কে স্বচ্ছ নির্বাচন অসম্ভব ব্যাপার: কুর্দি প্রেসিডেন্ট প্রার্থী
মে ০৫, ২০১৮ ১৯:০১তুরস্কের বিরোধী কুর্দি দলের প্রেসিডেন্ট প্রার্থী সালাহউদ্দিন দেমিরতাস বলেছেন, দেশে চলমান রাষ্ট্রীয় জরুরি অবস্থার মধ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান অসম্ভব বিষয়।
-
বাহরাইনে আলে-খলিফা সরকারের বিরুদ্ধে শিয়া মুসলমানদের বিক্ষোভ
মে ০৫, ২০১৮ ১৫:৪৪বাহরাইনের প্রভাবশালী আলেম শেখ ঈসা কাসিমসহ সহ দেশটির ধর্মীয় নেতাদের ওপর দমন পীড়ন চালানোর জন্য আলে-খলিফা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বাহরাইনের জনগণ।
-
বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার বিরুদ্ধে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ
মে ০৫, ২০১৮ ১২:২৩আমেরিকার দূতাবাস ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে অধিকৃত জেরুজালেম আল কুদস বা বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার ইয়েমেনি জনগণ। ইয়েমেনের রাজধানী সানায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।