-
ইয়েমেনের মসজিদ বোমা মেরে উড়িয়ে দিল সৌদি আরব
ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১৪:৪৬ইয়েমেনের মা'রিব প্রদেশে সৌদি বিমান হামলায় একটি মসজিদ ধ্বংস হয়েছে। আরবি টিভি চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, সিরওয়াহ জেলার মসজিদটি বোমা মেরে ধ্বংস করা হয়েছে। সৌদি হামলার একটি ভিডিও চিত্রও প্রকাশ করা হয়েছে।
-
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলকে উসকানি দিয়েছেন: হামাস
ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ০৩:২৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ‘উগ্রপন্থি’ ঘোষণা করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে গাজা-ভিত্তিক সংগঠনটি।
-
মার্কিনপন্থিদের ভোট দেবেন না: জনগণের প্রতি নাসরুল্লাহ
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ২১:১২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী নির্বাচনে মার্কিনপন্থি কোনো প্রার্থীকে ভোট দেবেন না। তিনি বলেন, এ ধরনের প্রার্থী নির্বাচিত হলে লেবাননকে আমেরিকার হাতে তুলে দেবে।
-
সিরিয়ায় সর্বাধুনিক যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১৪:৫৫সিরিয়ায় সর্বাধুনিক দুটি যুদ্ধবিমান পাঠিয়েছে রাশিয়া। সিরিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে হামলার কথা বলে দেশটিতে মার্কিন অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান এফ-২২ মোতায়েন করার পর মস্কো এ পদক্ষেপ নিল।
-
‘সৌদি নারীরা এখন সামরিক বাহিনীতে চাকরি করতে পারবে’
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ০৯:৪৯সৌদি আরবের নারীদের জন্য সামরিক বাহিনীতে চাকরির সুযোগ দেয়া হয়েছে। দেশটির সরকার ঘোষণা করেছে, এখন থেকে দেশের নারীরা সামরিক বাহিনীতে চাকরি করার সুযোগ পাবে।
-
মার্কিন সিদ্ধান্তের কঠোর নিন্দা জানাল হামাস ও পিএলও
ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ০৩:১৮মার্কিন সরকার আগামী মে মাসে তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস শহরে নিজের দূতাবাস স্থানান্তরের যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও।
-
গৌতায় সন্ত্রাসী তৎপরতার প্রতি পাশ্চাত্যের নীরবতা: সমালোচনায় সিরিয়া
ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১২:৪২সিরিয়ার গৌতা এলাকায় সন্ত্রাসীদের তৎপরতার প্রতি আমেরিকা এবং ইউরোপের সমর্থনের কঠোর সমালোচনা করেছে দামেস্ক। কয়েক হাজার সন্ত্রাসীকে রক্ষা করতে যেয়ে দামেস্কের প্রায় ৮০ লাখ মানুষের জীবনকে বিপন্ন করে তোলার তৎপরতা মেনে নেয়া যায় না বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার- আল- জাফরি।
-
মার্কিন প্রতিনিধিদলের দিকে ছুটে এলো অসংখ্য জুতা ও ডিম
ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১১:০১পশ্চিম তীর সফররত মার্কিন রাজনীতিবিদদের লক্ষ্য করে ডিম ও জুতা ছুড়েছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের প্রতি মার্কিন সরকারের বিদ্বেষী আচরণের প্রতিবাদে সফরকারীদের এভাবেই প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীরা।
-
তেল-গ্যাস ভাগাভাগির মার্কিন প্রস্তাব; লেবাননের প্রত্যাখ্যান
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ২৩:৪১সাগরে লেবাননের ৯ নম্বর ব্লকের তেল-গ্যাস ইসরাইলের সঙ্গে ভাগাভাগি করে নেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সংসদ স্পিকার নাবি বেরি। সংসদ স্পিকারের গণমাধ্যম বিষয়ক দপ্তর এ তথ্য জানিয়েছে।
-
আফরিনে আসাদপন্থি বাহিনী: জনতার উল্লাস
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ২১:১১সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন শহরে সরকারপন্থি যোদ্ধারা প্রবেশ করায় সেখানকার সাধারণ মানুষ আনন্দ-উল্লাস প্রকাশ করেছে। ওই এলাকায় গত এক মাসের বেশি সময় ধরে তুরস্ক সরকার সামরিক অভিযান চালাচ্ছে।