প্রশান্ত মহাসাগরে পরমাণু ডুবোজাহাজ মোতায়েন করবে চীন
https://parstoday.ir/bn/news/world-i10477-প্রশান্ত_মহাসাগরে_পরমাণু_ডুবোজাহাজ_মোতায়েন_করবে_চীন
চীন প্রথমবারে মতো প্রশান্ত মহাসাগরে পরমাণু ডুবোজাহাজ মোতায়েনের পরিকল্পনা করছে। আমেরিকার সঙ্গে টানাপড়েন যখন তুঙ্গে তখন এ পরিকল্পনা নেয়া হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৭, ২০১৬ ০৮:৪৯ Asia/Dhaka
  • প্রশান্ত মহাসাগরে পরমাণু ডুবোজাহাজ মোতায়েন করবে চীন

চীন প্রথমবারে মতো প্রশান্ত মহাসাগরে পরমাণু ডুবোজাহাজ মোতায়েনের পরিকল্পনা করছে। আমেরিকার সঙ্গে টানাপড়েন যখন তুঙ্গে তখন এ পরিকল্পনা নেয়া হলো।

এদিকে মার্কিন কংগ্রেসকে দেয়া পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের কোনো সময় থেকে পরমাণু অস্ত্র প্রতিরোধকারী টহল ব্যবস্থা শুরু করবে চীন।

অবশ্য কবে থেকে এ টহল শুরু হবে সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন চীনা কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ায় আমেরিকার নতুন অস্ত্র ব্যবস্থা মোতায়েন করায় এ পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়েছে বেইজিং। দক্ষিণ কোরিয়ায় আমেরিকা নতুন যে সব অস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে তার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসোনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা রয়েছে।

অবশ্য চীন নতুন পদক্ষেপ গ্রহণ করলে তাতে দক্ষিণ চীন সাগরে বিরাজমান উত্তেজনা আরো তুঙ্গে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বেইজিং প্রায় গোটা দক্ষিণ চীন সাগরকে নিজ এলাকা বলে দাবি করছে। দক্ষিণ চীন সাগর পথ দিয়ে প্রতিবছর ৫০০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্য জাহাজ চলাচল করে। এদিকে ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ান, ব্রুনাই এবং মালয়েশিয়াও দক্ষিণ চীন সাগরের অংশ বিশেষের ওপর নিজেদের অধিকার দাবি করছে। দক্ষিণ চীন সাগর প্রশ্নে চীনের বিপরীতে অবস্থান নিয়েছে আমেরিকা ।#

পার্সটুডে/মূসা রেজা/২৭