পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনের সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i106772-পশ্চিমা_অস্ত্রবাহী_ইউক্রেনের_সামরিক_পরিবহন_বিমান_ভূপাতিত_করেছে_রাশিয়া
ইউক্রেনের ওডেসা বন্দরের পাশে পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনোশেনকভ শনিবার এই তথ্য জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৭, ২০২২ ১০:৩৯ Asia/Dhaka
  • ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমান
    ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমান

ইউক্রেনের ওডেসা বন্দরের পাশে পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রাশিয়ার সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনোশেনকভ শনিবার এই তথ্য জানান।

তিনি বলেন, ওডেসা বন্দরের কাছে রাশিয়ার বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনের সামরিক বিমানটি ভূপাতিত করা হয়। পশ্চিমা দেশগুলোর দেয়া  বিপুল পরিমাণ অস্ত্র এই বিমানে বহন করা হচ্ছিল

এদিকে গত ২৪ ঘন্টায় রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ৬৭টি এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে কোনাশেনকভ জানান, রাশিয়ার সেনারা ৩১৭টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে যার মধ্যে ২৭৪টি ইউক্রেনের সেনাদের শক্ত ঘাঁটি বলে বিবেচনা করা হয়।

এছাড়া, ২৪টি কমান্ড পোস্ট ও  দুটি জ্বালানি সংগ্রহের স্থাপনা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দুটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী।#

পার্সটুডে/এসআইবি/১৭