আবারো রাশিয়ার বিমান হামলা; ২৬ উগ্রবাদী সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/world-i127204-আবারো_রাশিয়ার_বিমান_হামলা_২৬_উগ্রবাদী_সন্ত্রাসী_নিহত
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়ার বিমান হামলায় হায়াত তাহরির আশ-শাম এবং হুররাস আদ-দ্বীন তাকফিরি গোষ্ঠীর অন্তত ২৬ উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৩, ২০২৩ ১৬:১৬ Asia/Dhaka
  • আবারো রাশিয়ার বিমান হামলা; ২৬ উগ্রবাদী সন্ত্রাসী নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়ার বিমান হামলায় হায়াত তাহরির আশ-শাম এবং হুররাস আদ-দ্বীন তাকফিরি গোষ্ঠীর অন্তত ২৬ উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে।

রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থার আরবি বিভাগ এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে স্পুৎনিক আজ (বুধবার) জানিয়েছে, সিরিয়ার সামরিক অবস্থানে হামলার প্রস্তুতি নেয়ার সময় রাশিয়ার বিমান বাহিনী এ দুটি সন্ত্রাসী গোষ্ঠীর সন্ত্রাসীদের ওপর হামলা চালায়। অভিযানে রাশিয়ায় এক স্কোয়াড্রন যুদ্ধবিমান অংশ নেয়।

স্পুৎনিক আরো জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের ওপর হামলা চালানো হয়।রুশ

বার্তা সংস্থাটি বলছে, ইদলিব শহরের উপকণ্ঠে অবস্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কমান্ড সেন্টার এবং অপারেশন রুম লক্ষ্য করে জঙ্গিবিমানগুলো হামলা চালায়। এ পর্যন্ত যে খবর পাওয়া গেছে তাতে ছয়টি কমান্ড সেন্টার, বহু সামরিক রসদ ও সামরিক সরঞ্জাম, অস্ত্র গুদাম এবং তাকফিরি সন্ত্রাসীদের বেশ কিছু ড্রোন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

প্রাথমিক তথ্য অনুসারে, বিমান হামলায় ২৬ জন উগ্রবাদী সন্ত্রাসী নিহত এবং আহত হয়েছে বহু সন্ত্রাসী।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।