ঢাকা হত্যাকাণ্ডের নিন্দায় ইতালির প্রধানমন্ত্রী; মারা গেছে ভারতীয় কিশোরি
https://parstoday.ir/bn/news/world-i13546-ঢাকা_হত্যাকাণ্ডের_নিন্দায়_ইতালির_প্রধানমন্ত্রী_মারা_গেছে_ভারতীয়_কিশোরি
ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের ক্যাফে হলি আর্টিজান বেকারির হত্যাকাণ্ডের ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় ইতালির কয়েকজন নাগরিক নিহত হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। রেনজি বলেন, তিনি নিহতদের পরিবারকে বিস্তারিত জানানোর আগে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলবেন না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০২, ২০১৬ ১৪:০৯ Asia/Dhaka
  • ঢাকা হত্যাকাণ্ডের নিন্দায় ইতালির প্রধানমন্ত্রী; মারা গেছে ভারতীয় কিশোরি

ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের ক্যাফে হলি আর্টিজান বেকারির হত্যাকাণ্ডের ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় ইতালির কয়েকজন নাগরিক নিহত হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। রেনজি বলেন, তিনি নিহতদের পরিবারকে বিস্তারিত জানানোর আগে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলবেন না।

গতরাতে গুলশানের ক্যাফে আর্টিজানে পণবন্দীর ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাসহ ২৮ জন নিহত হয়েছে। এ সম্পর্কে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, “আমরা ঘটনাস্থল থেকে ২০টি মৃতদেহ উদ্ধার করেছি; এদের বেশিরভাগই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।”

ইতালির সরকারি কর্মকর্তারা বলছেন, তাদের অন্তত সাতজন নাগরিককে পণবন্দী করা হয়েছিল। তবে অসমর্থিত খবরে বলা হচ্ছে- ইতালির ১০ নাগরিক ছিলেন পণবন্দীদের মধ্যে।

এদিকে, ভারত সরকার বলেছে, নিহতদের মধ্যে ভারতের এক কিশোরী রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইটারে দেয়া পোস্টে বলেছেন, “আমি বিষয়টি শেয়ার করতে খুবই কষ্ট পাচ্ছি যে, ঢাকার সন্ত্রাসী হামলায় ভারতের মেয়ে তারুশীকে হত্যা করা হয়েছে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২