আমেরিকার ৭০ শতাংশ ভোটার ইরানের সঙ্গে যুদ্ধ চায় না: জরিপ
https://parstoday.ir/bn/news/world-i156130-আমেরিকার_৭০_শতাংশ_ভোটার_ইরানের_সঙ্গে_যুদ্ধ_চায়_না_জরিপ
পার্সটুডে- আমেরিকার অধিকাংশ মানুষ ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের বিরোধী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৫, ২০২৬ ১৭:৩৫ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

পার্সটুডে- আমেরিকার অধিকাংশ মানুষ ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের বিরোধী।

দুটি নতুন জরিপে দেখা গেছে, অধিকাংশ ভোটার চান না যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাক এবং তারা মনে করেন ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রনীতি ক্ষেত্রে সীমা অতিক্রম করেছেন।

 পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভোটারদের ওপর পরিচালিত জরিপের ফল অনুযায়ী ৭০ শতাংশ মার্কিন ভোটার ইরানের বিষয়ে সামরিক হস্তক্ষেপের বিরোধী, মাত্র ১৮ শতাংশ যুদ্ধের পক্ষে মত দিয়েছেন।

দলভিত্তিক হিসাবে দেখা যাচ্ছে, ৭৯ শতাংশ ডেমোক্র্যাট, ৮০ শতাংশ স্বতন্ত্র (ইনডিপেনডেন্ট) এবং ৫৩ শতাংশ রিপাবলিকান এই পদক্ষেপের বিরোধিতা করেছেন।

এই জরিপে ৭০ শতাংশ ভোটার জোর দিয়ে বলেছেন, যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্পের উচিৎ কংগ্রেসের অনুমোদন নেয়া।

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের আগেও ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নেননি, যার ফলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

সম্প্রতি প্রকাশিত রয়টার্স/ইপসোস জরিপের ফল অনুযায়ী, ৭১ শতাংশ উত্তরদাতা গ্রিনল্যান্ড দখলের জন্য ট্রাম্পের প্রচেষ্টার বিরোধিতা করেছেন এবং গ্রিনল্যান্ডের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের চিন্তাকে খারাপ মনোভাব বলে মনে করেছেন।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।