এশিয়ার শেয়ার বাজারে অস্থিরতা
https://parstoday.ir/bn/news/world-i156224-এশিয়ার_শেয়ার_বাজারে_অস্থিরতা
পার্সটুডে-এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজারের প্রধান সূচক ওঠানামা করেছে।
(last modified 2026-01-19T12:05:11+00:00 )
জানুয়ারি ১৯, ২০২৬ ১৫:৪৬ Asia/Dhaka
  • এশিয়ার শেয়ার বাজারে ওঠানামা
    এশিয়ার শেয়ার বাজারে ওঠানামা

পার্সটুডে-এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজারের প্রধান সূচক ওঠানামা করেছে।

এশিয়ার দেশের বিভিন্ন শেয়ার বাজার ওঠানামা করেছে, জাপানের নিকিই ২২৫ সূচক হ্রাস পেয়েছে এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক বৃদ্ধি পেয়েছে।

চীনের সাংহাই কম্পোজিট সূচক এবং হংকংয়ের হ্যাং সেং সূচকও হ্রাস পেয়েছে এবং ভারতের সনসেক্স সূচকও হ্রাস পেয়েছে।

তাইওয়ান এবং মার্কিন শুল্ক চুক্তি

অপরদিকে, তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুল্কের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।

তাইওয়ান মার্কিন তৈরি মোটরগাড়ি এবং কাঠের আসবাবপত্র শিল্পের জন্য অতিরিক্ত খরচ ছাড়াই ১৫ শতাংশ শুল্কের নিশ্চয়তা দিয়েছে এবং মহাকাশ শিল্পে ব্যবহৃত কিছু যন্ত্রাংশের ওপর কোনও শুল্ক আরোপ করা হয় নি।

তাইওয়ানের প্রধানমন্ত্রী চো চুং-তায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নতুন বাণিজ্য চুক্তিকে সমর্থন করেছেন, অন্যদিকে বেইজিং এর নিন্দা জানিয়েছে।

চুক্তি অনুযায়ী, তাইওয়ানের পণ্যের ওপর মার্কিন শুল্ক ১৫ শতাংশ কমানো হবে এবং তার বিনিময়ে মার্কিন প্রযুক্তি শিল্পে ২৫০ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ করা হবে।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।