প্রতারণা নাকি ভুল হিসাব?
ইরানের ১০ দফা পরিকল্পনা কৌশলে এড়িয়ে যাওয়ার মার্কিন নিষ্ফল প্রচেষ্টা
-
ইরানের ১০ দফা পরিকল্পনা কৌশলে এড়িয়ে যাওয়ার মার্কিন নিষ্ফল প্রচেষ্টা
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুটি সম্পূর্ণ পরস্পরবিরোধী বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে, যার লক্ষ্য একটাই, অস্পষ্টতা তৈরি করা এবং প্রতিরোধ শক্তিকে দুর্বল করে দেয়া।
একদিকে, জে. ডি. ভ্যান্স পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে বিরাজমান পরিস্থিতি সম্পর্কে ইরানের উপলব্ধিকে “ভুল বোঝাবুঝি” বলে উল্লেখ করেছেন। আপাতদৃষ্টিতে এ কথাটি সরল মনা হলেও আসলে একটি কূটনৈতিক ফাঁদ!
কিন্তু আমেরিকার এই মনস্তাত্ত্বিক খেলার বিপরীতে, শাহবাজ শরীফের স্পষ্ট বিবৃতি এই সমস্ত বিভ্রম চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। চুক্তির কাঠামোর মধ্যে লেবানন এবং প্রতিরোধ অক্ষের সকল ফ্রন্টের উপস্থিতি ও গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর শাহবাজ শরীফের দৃঢ় জোর দেওয়া এটাই প্রমাণ করে যে, ইরান শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, কূটনীতির ক্ষেত্রেও জয়ী হয়েছে। সম্পূর্ণ দৃঢ়তা ও স্বচ্ছতার সাথে নিজের এবং তার মিত্রদের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করে তারা এই জয় লাভ করেছে।
এই নোংরা খেলার কারণ বেশ স্পষ্ট: আর তা হলো হতাশা। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং প্রতিরোধ অক্ষের অপ্রতিদ্বন্দ্বী শক্তির কাছে নতজানু হওয়া ট্রাম্প শিবির এখন সংঘাতমূলক নীতিতে ফিরে যেতে এবং ১০-দফা পরিকল্পনা লঙ্ঘন করার জন্য “অস্পষ্টতা” তৈরি করে পথ খোলা রাখতে চাইছে। তারা কোনো বড় মূল্য না দিয়ে এবং প্রতিরোধ অক্ষের শক্তিকে স্বীকার না করেই আঞ্চলিক স্থিতিশীলতার সুফল ভোগ করতে চায়।
কিন্তু তারা ভুলে গেছে যে, তারা এমন একটি জাতির মুখোমুখি হয়েছে যারা শহীদদের রক্ত এবং রণক্ষেত্রের কর্তৃত্বের বিনিময়ে তাদের বিজয় অর্জন করেছে। ইরান চুক্তির সীমানা স্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে এবং আমেরিকার প্রতিশ্রুতি লঙ্ঘনের অজুহাত হিসেবে “ভুল বোঝাবুঝি” শব্দটিকে ব্যবহার করতে দেবে না। বাস্তবতা হলো, কোনো ভুল বোঝাবুঝি নেই; সত্য একটাই: ইরানের ইস্পাত-কঠিন সংকল্প এবং প্রতিরোধ অক্ষশক্তির মুখে আমেরিকার কাছে সমস্ত শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আখ্যান নতুন করে লেখার এবং কথার মারপ্যাঁচের প্রচেষ্টা কেবল ইরানি জাতির এই মহান বিজয়ের মুখে ওয়াশিংটনের দুর্বলতা ও অসহায়ত্বকেই প্রকাশ করে। ইরান তার দৃঢ়তার মাধ্যমে প্রমাণ করেছে যে, কূটনীতিতেও, যুদ্ধক্ষেত্রের মতোই, সে কোনো পশ্চাদপসরণ বা অস্পষ্টতা সহ্য করবে না।#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।