ইরানের বৈজ্ঞানিক অবকাঠামোর ওপর মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে ১৫০০ বিজ্ঞানীর চিঠি
-
মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে ১৫০০ বিজ্ঞানীর চিঠি
পার্সটুডে-ইরানের বৈজ্ঞানিক অবকাঠামোর ওপর আমেরিকা ও ইসরাইলি হামলার প্রতিবাদে প্রায় ১৫০০ আন্তর্জাতিক বিজ্ঞানী একটি চিঠি লিখেছেন।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, স্ক্যান্ডিনেভিয়ায় বসবাসরত একদল ইরানি একটি খোলাচিঠি প্রস্তুত করে ইরানের বৈজ্ঞানিক স্থাপনা ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বন্ধের আহ্বান জানিয়েছেন। ওই খোলাচিঠিটি ইতোমধ্যেই বিশ্ব বৈজ্ঞানিক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় ব্যক্তিত্ব ও গবেষকদের কাছ থেকে প্রায় ১৫০০টি স্বাক্ষর সংগ্রহ করেছে। স্বাক্ষরকারীদের মধ্যে নরওয়ের দুইজন নোবেল বিজয়ী, একজন খ্যাতনামা ব্রিটিশ পদার্থবিদ এবং ইরানের শহীদ পরমাণু বিজ্ঞানী ড. আলী-মোহাম্মাদির এক সহকর্মীও রয়েছেন। এই উদ্যোগের লক্ষ্য হলো সাম্প্রতিক নিরাপত্তাজনিত ঘটনাবলির পর ইরানের বৈজ্ঞানিক, বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রগুলোর ক্ষতিসাধনের প্রতিবাদ জানানো। আয়োজকগণ জোর দিয়ে বলেছেন, কোনো দেশের বৈজ্ঞানিক অবকাঠামো ধ্বংসের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরব থাকা উচিত নয়। এই প্রচারণার উদ্যোক্তারা প্রস্তাব দিয়েছেন, চিঠিটির বিষয়বস্তু ইউনেস্কো এবং মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলোর মতো আন্তর্জাতিক ফোরামে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হোক।#
পার্সটুডে/এনএম/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।