ট্রাম্পকে অপসারণ করা উচিত: আমেরিকার মনোরোগ বিশেষজ্ঞরা
https://parstoday.ir/bn/news/world-i159366-ট্রাম্পকে_অপসারণ_করা_উচিত_আমেরিকার_মনোরোগ_বিশেষজ্ঞরা
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের বেশ ক’জন মনোরোগ বিশেষজ্ঞ এবং সিনিয়র মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি সুস্পষ্ট ও তাৎক্ষণিক বিপদ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং তাকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
(last modified 2026-05-14T09:24:39+00:00 )
মে ১৪, ২০২৬ ১৫:২১ Asia/Dhaka
  • • ট্রাম্পের ব্যাপারে আমেরিকার মনোরোগ বিশেষজ্ঞদের বিবৃতি
    • ট্রাম্পের ব্যাপারে আমেরিকার মনোরোগ বিশেষজ্ঞদের বিবৃতি

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের বেশ ক’জন মনোরোগ বিশেষজ্ঞ এবং সিনিয়র মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি সুস্পষ্ট ও তাৎক্ষণিক বিপদ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং তাকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ত্রিশজন মনোরোগ বিশেষজ্ঞ এবং সিনিয়র মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এক বিবৃতিতে স্বাক্ষর করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য মানসিকভাবে অযোগ্য এবং আমেরিকার পারমাণবিক অস্ত্রের ওপর তার একচেটিয়া নিয়ন্ত্রণ সমগ্র বিশ্বের জন্য বিপজ্জনক হতে পারে।

এই চিকিৎসকরা ট্রাম্পের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, তার জ্ঞানের অবনতি ঘটেছে, জনসমক্ষে উপস্থিতির সময় হঠাৎ তন্দ্রাচ্ছন্নতা, বিচারবুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণে গুরুতর দুর্বলতা, আত্মনিয়ন্ত্রণের অভাব, অতিরঞ্জিত বা ভ্রান্ত বিশ্বাস, নিজেই নিজের সুস্থতার দাবি এবং নিজেকে "ঐশ্বরিক" ব্যক্তিত্ব হিসেবে কল্পনা করা।#

পার্সটুডে/এমআরএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।