তাইওয়ান নিয়ে ট্রাম্পকে চীনা প্রেসিডেন্টের সতর্কবার্তা; ‘এ ইস্যুতে ভুল করবেন না’
https://parstoday.ir/bn/news/world-i159372-তাইওয়ান_নিয়ে_ট্রাম্পকে_চীনা_প্রেসিডেন্টের_সতর্কবার্তা_এ_ইস্যুতে_ভুল_করবেন_না’
পার্সটুডে- বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট তাইওয়ান দ্বীপ নিয়ে ওয়াশিংটনের যেকোনো পদক্ষেপের বিষয়ে সতর্ক করে বলেছেন, এ ইস্যুতে কোনো ভুল দুই দেশের মধ্যে সংঘাত ও উত্তেজনার কারণ হতে পারে।
(last modified 2026-05-14T10:38:53+00:00 )
মে ১৪, ২০২৬ ১৬:৩৬ Asia/Dhaka
  • • চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বৈঠক
    • চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বৈঠক

পার্সটুডে- বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট তাইওয়ান দ্বীপ নিয়ে ওয়াশিংটনের যেকোনো পদক্ষেপের বিষয়ে সতর্ক করে বলেছেন, এ ইস্যুতে কোনো ভুল দুই দেশের মধ্যে সংঘাত ও উত্তেজনার কারণ হতে পারে।

পার্সটুডে জানিয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে সতর্ক করে বলেছেন, তাইওয়ান দ্বীপ ইস্যুতে ওয়াশিংটনের ভুল পদক্ষেপ দুই দেশকে উত্তেজনা এমনকি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এবং চীন-মার্কিন সম্পর্ককে বিপজ্জনকভাবে দুর্বল করে দিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ানের স্বাধীনতা দ্বীপটিতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার সঙ্গে যায় না।

বেইজিং তাইওয়ানকে গণপ্রজাতন্ত্রী চীনের একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা বজায় রাখতে ইচ্ছুক দেশগুলোর জন্য 'এক চীন নীতি' মেনে চলাকে একটি অপরিহার্য শর্ত হিসেবে গণ্য করে। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি দীর্ঘদিন ধরে ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের অন্যতম প্রধান উত্তেজনার কারণ হয়ে রয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।