পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী: কোনোভাবেই ইসরাইলকে স্বীকৃতি দেব না
https://parstoday.ir/bn/news/world-i159812-পাকিস্তানের_পররাষ্ট্রমন্ত্রী_কোনোভাবেই_ইসরাইলকে_স্বীকৃতি_দেব_না
পার্সটুডে- পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে বলেছেন, আব্রাহাম চুক্তি নিয়ে অনেক গুঞ্জন ও জল্পনা চলছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এ বিষয়ে পাকিস্তানের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও অপরিবর্তিত।
(last modified 2026-05-30T00:54:58+00:00 )
মে ৩০, ২০২৬ ০৯:০৫ Asia/Dhaka
  • ইসহাক দার
    ইসহাক দার

পার্সটুডে- পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে বলেছেন, আব্রাহাম চুক্তি নিয়ে অনেক গুঞ্জন ও জল্পনা চলছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এ বিষয়ে পাকিস্তানের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও অপরিবর্তিত।

তিনি আরো বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং পবিত্র আল-কুদস-কে তার রাজধানী ঘোষণা না করা পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের নমনীয়তা দেখানো সম্ভব নয়।

ইসহাক দার বলেন, পাকিস্তান ফিলিস্তিন ও গাজা প্রসঙ্গে তার দীর্ঘদিনের অবস্থানের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামাবাদ-এর ইসরাইলনীতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

উল্লেখ্য, কয়েক দিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, তিনি পাকিস্তান, সৌদি আরব এবং কাতার-সহ কয়েকটি দেশকে অব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন#

পার্সটুডে/এস এ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।