ইরানের জনগণের স্বার্থ বিবেচনায় নিতে হবে: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i160030-ইরানের_জনগণের_স্বার্থ_বিবেচনায়_নিতে_হবে_পুতিন
পার্সটুডে- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইরানকে ঘিরে চলমান সংকট সমাধানে তার দেশের প্রস্তুতির কথা জানিয়েছেন।
(last modified 2026-06-06T00:06:44+00:00 )
জুন ০৫, ২০২৬ ১২:৩৭ Asia/Dhaka
  • পুতিন
    পুতিন

পার্সটুডে- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইরানকে ঘিরে চলমান সংকট সমাধানে তার দেশের প্রস্তুতির কথা জানিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপে পুতিন বলেছেন, রাশিয়া প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত, যাতে এটা নিশ্চিত করা যায় যে, ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান ঘটে।

রাশিয়ার তাস সংবাদ সংস্থার বরাতে বলা হয়, পুতিন পশ্চিমা গণমাধ্যমের সেই দাবি প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হয়েছে যে, ইরানকে ঘিরে সংঘাতে রাশিয়া প্রধান সুবিধাভোগী। তিনি বলেন, এসব হলো স্বল্পমেয়াদি স্বার্থ, তবে রাশিয়া দীর্ঘমেয়াদি স্বার্থ অনুসরণ করছে।

ইরানি জনগণের দৃঢ়তার কথা উল্লেখ করে পুতিন বলেন, “নিঃসন্দেহে ইরানের জনগণ প্রমাণ করেছে সংকট সমাধানের সময় তাদের স্বার্থ বিবেচনায় নিতে হবে। ইরানের জনগণ ঐক্য এবং লড়াইয়ের প্রস্তুতি দেখিয়েছে—এটি এমন একটি বিষয়, যা অবশ্যই এসব সমস্যার চূড়ান্ত সমাধানে বিবেচনায় রাখতে হবে।”

তিনি আজারবাইজানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা প্রেসিডেন্ট আলিয়েভের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, যিনি আমাদের ইরানে মানবিক সহায়তা পাঠাতে সাহায্য করেছেন। আমি বলতে চাই, আজারবাইজানি পক্ষ অনেক কাজ করেছে এবং আমাদের সব অনুরোধের সঙ্গে সঙ্গেই সাড়া দিয়েছে।”#

পার্সটুডে/এস এ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন