ক্ষুধা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রেরই দান-অনুদানের প্রয়োজন: ইসমায়িল বাকায়ি
https://parstoday.ir/bn/news/world-i160760-ক্ষুধা_সংকট_মোকাবিলায়_যুক্তরাষ্ট্রেরই_দান_অনুদানের_প্রয়োজন_ইসমায়িল_বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি যুক্তরাষ্ট্রে খাদ্য নিরাপত্তাহীনতার বিস্তারের সমালোচনা করেছেন।
(last modified 2026-06-26T14:27:47+00:00 )
জুন ২৬, ২০২৬ ২০:২৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি যুক্তরাষ্ট্রে খাদ্য নিরাপত্তাহীনতার বিস্তারের সমালোচনা করেছেন।

আমেরিকার বিভিন্ন সংস্থার দেওয়া পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, সরকারি প্রতিবেদন প্রকাশ বন্ধ করে ওয়াশিংটন ক্ষুধার সমস্যাকে আড়াল করার চেষ্টা করেছে।

মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বাকায়ি লিখেছেন, যুক্তরাষ্ট্রের নিজেরই ক্ষুধা সমস্যা সমাধানে সাহায্য ও দান-অনুদান প্রয়োজন।

তিনি World Hunger Education Service-এর তথ্য উদ্ধৃত করে বলেন, যুক্তরাষ্ট্রে ৪ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ-যার মধ্যে প্রতি পাঁচজন শিশুর একজন-সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় খাদ্যের পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত। ২০২০ সাল থেকে খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের সংখ্যা আরও ৪২ লাখ বেড়েছে।

এছাড়া Feeding America-এর তথ্য অনুযায়ী ৪ কোটি ৭০ লাখ মার্কিন নাগরিক খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এবং প্রতিদিন ক্ষুধা ও তার স্বাস্থ্যগত ও সামাজিক প্রভাবের সঙ্গে লড়াই করছে।

বাকায়ি ব্যঙ্গ করে আরও বলেন, তবে ভালো খবর হলো, মার্কিন কর্মকর্তাদের আর এসব অস্বস্তিকর পরিসংখ্যান দেখতে হবে না। কারণ যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (USDA) ৩০ বছর ধরে বার্ষিক খাদ্য নিরাপত্তাহীনতা ও ক্ষুধা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নীরবে সেই প্রতিবেদন তৈরি করা বন্ধ করে দিয়েছে।

তিনি কটাক্ষ করে বলেন, এভাবে এখন প্রায় দুই বছর ধরে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রে ক্ষুধা সমস্যার সমাধান হয়ে গেছে।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ