ট্রাম্পকে কলিবফের জবাব: যুক্তরাষ্ট্রের অপুষ্টিতে ভোগা ৪ কোটি মানুষ নিয়ে ভাবুন!
-
কলিবফ
পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ ইরানি জনগণের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে বলেছেন, যুক্তরাষ্ট্রে অপুষ্টিতে ভোগা ৪ কোটি মানুষের কথা ভাবুন; নিজেদের সমস্যার দায় অন্যদের ওপর চাপাবেন না।
মোহাম্মদ বাকের কলিবফ শুক্রবার রাত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন- 'ভাবুন, আপনার নিজের দেশের ৪ কোটিরও বেশি নাগরিক খাদ্য কুপন ছাড়া চলতে পারেন না, অথচ একই সময়ে আপনি অন্য একটি দেশকে ক্ষুধার্ত বলে আখ্যায়িত করছেন।'
তিনি আরও বলেন- 'এটি শুধু একটি মন্তব্য বা দাবি নয়; দোষ অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা মাত্র। অর্থাৎ, আপনারা নিজেদের সমস্যাকে অন্যদের ঘাড়ে চাপাচ্ছেন।'
কলিবফ আরও বলেন, যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি নিয়ে উপদেশ ও পরামর্শ নিজেদের কাছেই রাখুন।
তিনি বলেন, আমরা আমাদের সম্পদ সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নিই। আপনারা বরং নিজেদের দেশের অপুষ্টির হার নিয়ে চিন্তা করুন।#
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।