ট্রাম্পকে ভোট দেওয়ায় জেন-জি’র অনুশোচনা
https://parstoday.ir/bn/news/world-i162622-ট্রাম্পকে_ভোট_দেওয়ায়_জেন_জি’র_অনুশোচনা
পার্সটুডে-২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য জেন-জি'রা অনুতপ্ত।
(last modified 2026-08-29T08:58:36+00:00 )
আগস্ট ২৯, ২০২৬ ১৪:৫৪ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে-২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য জেন-জি'রা অনুতপ্ত।

নতুন এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, জেনারেশন জেডের (Gen Z) ৩১ শতাংশ ভোটার এখন তাদের সিদ্ধান্তের জন্য অনুতাপ বোধ করছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সেদা ও সিমার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে ভোট দেওয়া মার্কিন তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ এখন নিজেদের সিদ্ধান্ত নিয়ে হতাশ। এই প্রবণতা চলতি বছরের শরৎকালের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে পারে।
‘দ্য হিল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের নির্বাচনে জেন-জি ছিল ট্রাম্পের সমর্থকদের একটি গুরুত্বপূর্ণ অংশ।
Navigator-এর জরিপ ও বিশ্লেষণ বিভাগের পরিচালক টিনা টেং বলেন, মার্কিন তরুণরা রাজনীতিকে অত্যন্ত গুরুত্ব দেয়। তবে এর অর্থ এই নয় যে তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্তুষ্ট কিংবা দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। ট্রাম্পের কর্মকাণ্ড এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তারা অসন্তুষ্ট।

বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক পরিস্থিতি মধ্যবর্তী নির্বাচনে জেন-জি ভোটারদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যে দল জীবনযাত্রার ব্যয় কমাতে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য পরিকল্পনা দিতে পারবে, তরুণ ভোটারদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনা বেশি থাকবে।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন