পারমাণবিক সহযোগিতা নিয়ে ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টের আলোচনা
https://parstoday.ir/bn/news/world-i162720-পারমাণবিক_সহযোগিতা_নিয়ে_ইরান_ও_রাশিয়ার_প্রেসিডেন্টের_আলোচনা
পার্সটুডে-রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান রোসাটমের প্রধান নির্বাহী আলেক্সেই লিখাচেভ জানিয়েছেন ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
(last modified 2026-09-02T14:14:49+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২৬ ২০:০৭ Asia/Dhaka
  • রোসাটমের প্রধান নির্বাহী আলেক্সেই লিখাচেভ
    রোসাটমের প্রধান নির্বাহী আলেক্সেই লিখাচেভ

পার্সটুডে-রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান রোসাটমের প্রধান নির্বাহী আলেক্সেই লিখাচেভ জানিয়েছেন ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

মঙ্গলবার বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতিও পর্যালোচনা করা হয়।

ইরনা’র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বুধবার রাশিয়ার দূরপ্রাচ্যের ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের ফাঁকে লিখাচেভ বলেন, তেহরান ও মস্কো এর আগে বড় আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য আরও একটি সাইট তৈরির বিষয়ে চুক্তি করেছে।

রোসাটমের প্রধান নির্বাহী আরও জানান, আগের আলোচনায় ইরানি কর্মকর্তারা ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টি উত্থাপন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে রাশিয়া এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য একটি আন্তঃসরকারি চুক্তির খসড়া ইরানের কাছে উপস্থাপন করেছে।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।