যুদ্ধ বাধলে ব্রিটেন হারবে রাশিয়ার কাছে: ব্রিটিশ রিপোর্ট
https://parstoday.ir/bn/news/world-i17065-যুদ্ধ_বাধলে_ব্রিটেন_হারবে_রাশিয়ার_কাছে_ব্রিটিশ_রিপোর্ট
যুদ্ধ বাধলে ব্রিটিশ সেনারা রুশ সেনাদের কাছে হেরে যাবে বলে ব্রিটেনের শীর্ষস্থানীয় সেনা কমান্ডাররা হুঁশিয়ারি দিয়েছেন। ফাঁস হয়ে পড়া এক গোপন রিপোর্টে এ তথ্য বেরিয়ে এসেছে। 
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ১২, ২০১৬ ১৬:৪৮ Asia/Dhaka
  • রাশিয়ার কিছু উন্নত প্রতিরক্ষা-সামগ্রী (ফাইল ছবি)
    রাশিয়ার কিছু উন্নত প্রতিরক্ষা-সামগ্রী (ফাইল ছবি)

যুদ্ধ বাধলে ব্রিটিশ সেনারা রুশ সেনাদের কাছে হেরে যাবে বলে ব্রিটেনের শীর্ষস্থানীয় সেনা কমান্ডাররা হুঁশিয়ারি দিয়েছেন। ফাঁস হয়ে পড়া এক গোপন রিপোর্টে এ তথ্য বেরিয়ে এসেছে। 

এ রিপোর্ট ব্রিটিশ সেনাদের প্রকৃত যোগ্যতা সম্পর্কে নানা প্রশ্ন সৃষ্টি করেছে। 
ব্রিটেনের জেনারেল স্যার নিক কার্টারের নির্দেশনায় তৈরি-করা এক সরকারি গোপন দলিলে বলা হয়েছে, রুশ সেনারা ব্রিটিশ সেনাদের তুলনায় বেশি যোগ্য এবং তারা বেশি উন্নত প্রযুক্তিতে সজ্জিত। 
ব্রিটেনের দৈনিক টাইমস গত বুধবার এ খবর প্রচার করেছে। 
ওই খবরে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ও আকাশ-প্রতিরক্ষা সিস্টেমগুলো ব্রিটেনের এইসব অস্ত্রের চেয়ে অনেক উন্নত এবং ব্রিটেনের সাঁজোয়া যানগুলো রাশিয়ার মর্টার ও রকেটের গোলার কাছে খুব বেশি মাত্রায় দুর্বল। 
রাশিয়ার এস-৫০০ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম ২০১ কিলোমিটার উঁচুতে অবস্থিত টার্গেটেও কার্যক্ষম। অন্যদিকে ব্রিটেনের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কেবল সর্বোচ্চ ৫ কিলোমিটার উচ্চতায় অবস্থিত লক্ষ্যবস্তুকে ঘায়েল করতে পারে। 
গোপন ওই প্রতিবেদন থেকে আরও জানা গেছে, রাশিয়ার বিএম-৩০  মাল্টিপল রকেট লঞ্চারের পাল্লা হল ৯০ কিলোমিটার। অথচ ব্রিটিশ  রকেট লঞ্চারের পাল্লা হল মাত্র ৩০ কিলোমিটার। 
রাশিয়া জ্যামিং ও হ্যাকিং প্রযুক্তিসহ ইলেক্ট্রনিক প্রযুক্তিতেও বেশি দক্ষ বলে ওই প্রতিবেদনে হুঁশিয়ারি দেয়া হয়েছে। রাশিয়ার এইসব প্রযুক্তি যুদ্ধের গতি বদলে দিতে সক্ষম এবং তা ন্যাটো জোটের বিমান ও জিপিএস-নিয়ন্ত্রিত অস্ত্র এবং স্থল-সেনাদের জন্য হুমকি বলে ওই দলিলে উল্লেখ করা হয়েছে।# 

পার্সটুডে/মু.আ.হুসাইন/১২