আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i19744-আন্তঃমহাদেশীয়_ক্ষেপণাস্ত্রের_সফল_পরীক্ষা_করল_রাশিয়া
রাশিয়া সফলভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। পরমাণু বোমা বহনে সক্ষম আরএস-১২ এম তোপোল ক্ষেপণাস্ত্র রাজধানী মস্কো থেকে ৮০০ কিলোমিটার উত্তরের প্লেসিতস্ক কসমোড্রোম থেকে ছোঁড়া হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৬ ০৫:২৮ Asia/Dhaka
  • আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল রাশিয়া

রাশিয়া সফলভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। পরমাণু বোমা বহনে সক্ষম আরএস-১২ এম তোপোল ক্ষেপণাস্ত্র রাজধানী মস্কো থেকে ৮০০ কিলোমিটার উত্তরের প্লেসিতস্ক কসমোড্রোম থেকে ছোঁড়া হয়েছে।

দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রটি রুশ দূরপ্রাচ্য কামচাটকা উপদ্বীপের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করেছে। ক্ষেপণাস্ত্রে পরীক্ষামূলক বোমা বসানো ছিল।

একটি মাত্র বোমাবহনে সক্ষম আরএসএম তোপোল দৈর্ঘ্যে ২২.৭ মিটার এবং উৎক্ষেপণকালীন ওজন ৪৭,২০০ কিলোগ্রাম। এটি সর্বোচ্চ ১০ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ফাঁকি দেয়ার সক্ষমতাসহ অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষামূলকভাবে ছোঁড়া হয় আরএস-১২এম তোপোল। এছাড়া, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের অন্যান্য কারিগরি বিষয়ও এ উৎক্ষেপণের মাধ্যম পরীক্ষা করা হয়েছে।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পরীক্ষার ফলাফল রুশ অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে কাজে লাগানো হবে।#

পার্সটুডে/মূসা রেজা/১০