ইউক্রেনে রাশিয়ার দূতাবাসে দুর্বৃত্তদের হামলা; আগুন
https://parstoday.ir/bn/news/world-i20470-ইউক্রেনে_রাশিয়ার_দূতাবাসে_দুর্বৃত্তদের_হামলা_আগুন
ইউক্রেনে রাশিয়ার দূতাবাসে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে এবং ভবনটিতে আগুন লাগিয়ে দিয়েছে। রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পর ক্রিমিয়ায় যখন প্রথমবারের মতো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন ইউক্রেনে রুশ দূতাবাসে হামলার ঘটনা ঘটল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ২০:৪৪ Asia/Dhaka
  • সন্ত্রাসীদের ছোঁড়া বোমায় আগুন ধরে যায় দূতাবাস ভবনে
    সন্ত্রাসীদের ছোঁড়া বোমায় আগুন ধরে যায় দূতাবাস ভবনে

ইউক্রেনে রাশিয়ার দূতাবাসে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে এবং ভবনটিতে আগুন লাগিয়ে দিয়েছে। রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পর ক্রিমিয়ায় যখন প্রথমবারের মতো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন ইউক্রেনে রুশ দূতাবাসে হামলার ঘটনা ঘটল।

আজ (শনিবার) ভোরের দিকে প্রায় ২০ জন অজ্ঞাত পরিচয় মুখোশপরা ব্যক্তি রুশ দূতাবাসে হামলা চালায় এবং ভবনের ভেতরে বেশ কয়েকটি বোমা ছুঁড়ে মারে। এ সময় তারা স্লোগান দিতে থাকে- “ক্রিমিয়ায় কোনো নির্বাচন হতে পারবে না।” এছাড়া, তাদের সঙ্গে একটি ব্যানার ছিল যাতে লেখা ছিল “আজ বোমাবাজি, কাল গ্রাদ ক্ষেপণাস্ত্র।”

হামলায় দূতাবাস ভবনে কী ধরনের ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায় নি এবং এ ঘটনায় কাউকে গ্রেফতার করে নি ইউক্রেন পুলিশ।

আগামীকাল পুরো রাশিয়াতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে ক্রিমিয়াতেও অনুষ্ঠিত হবে নির্বাচন। ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেন থেকে বের হয়ে রুশ ফেডারেশনের সঙ্গে যোগ দেয়। তবে ইউক্রেনের সরকার বলছে, ক্রিমিয়ার এ নির্বাচনকে কখনো তারা স্বীকৃতি দেবেন না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭