সিরিয়ায় মার্কিন জোটের হামলা: জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
https://parstoday.ir/bn/news/world-i20488-সিরিয়ায়_মার্কিন_জোটের_হামলা_জরুরি_বৈঠকে_বসছে_নিরাপত্তা_পরিষদ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তলব করা হয়েছে। আগামী শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। সিরিয়ার সেনা অবস্থানের ওপর মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলার বিষয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে। রাশিয়া এ বৈঠক আহ্বান করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ০৬:৫৫ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন জোটের হামলা: জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তলব করা হয়েছে। আগামী শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। সিরিয়ার সেনা অবস্থানের ওপর মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলার বিষয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে। রাশিয়া এ বৈঠক আহ্বান করেছে।

১৫ সদস্য নিয়ে গঠিত নিরাপত্তা পরিষদের বৈঠক রুদ্ধদ্বার কক্ষে হবে বলে জানানো হয়েছে।

দেইর আজ-জোর বিমানঘাঁটির কাছে সিরিয়ার সেনা অবস্থানের ওপর মার্কিন জোটের চার দফা বিমান হামলায় সিরিয় ৬২ সেনা নিহত এবং ১০০ সেনা আহত হয়েছে। ঘেরাও হয়ে পড়া তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর জন্য কৌশলগত সুবিধা করে দিয়েছে মার্কিন হামলা।#

পার্সটুডে/মূসা রেজা/১৮