সিরিয়ায় প্রথমবারের মতো এস-৩০০ মোতায়েন করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i21952-সিরিয়ায়_প্রথমবারের_মতো_এস_৩০০_মোতায়েন_করল_রাশিয়া
রাশিয়া প্রথমবারের মতো সিরিয়ায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ মোতায়েন করেছে। মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজ দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক তিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০৪, ২০১৬ ১৪:০১ Asia/Dhaka
  • সিরিয়ায় প্রথমবারের মতো এস-৩০০ মোতায়েন করল রাশিয়া

রাশিয়া প্রথমবারের মতো সিরিয়ায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ মোতায়েন করেছে। মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজ দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক তিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে।

ফক্স নিউজ দাবি করেছে, রোববার সিরিয়ার উপকূলীয় নগরী তারতুসের রুশ নৌঘাঁটিতে এস-৩০০ ব্যবস্থা পৌঁছেছে। রাশিয়ার সামরিক বাহিনী এই প্রথম নিজ দেশের বাইরে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলেও খবরে উল্লেখ করা হয়।

অবশ্য মস্কো এখনো খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে নি। সিরিয়ার যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা রাশিয়ার সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার একদিন পরই এস-৩০০ মোতায়েনের খবর জানানো হলো।

রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কাছে এসএ-২৩ গ্ল্যাডিয়েটর নামে পরিচিত। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাল্লা দেড়শ’ মাইল।#

পার্সটুডে/মূসা রেজা/৪