সিরিয়া-আফগান ইস্যুতে চীন-রাশিয়ার দৃষ্টিভঙ্গি অভিন্ন: বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i22522-সিরিয়া_আফগান_ইস্যুতে_চীন_রাশিয়ার_দৃষ্টিভঙ্গি_অভিন্ন_বেইজিং
সিরিয়া ও আফগানিস্তানসহ গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে রাশিয়া ও চীনের দৃষ্টিভঙ্গি অভিন্ন। চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী লি বাওদোং আজ (সোমবার) এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১০, ২০১৬ ০৮:৪৯ Asia/Dhaka
  • চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী লি বাওদোং
    চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী লি বাওদোং

সিরিয়া ও আফগানিস্তানসহ গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে রাশিয়া ও চীনের দৃষ্টিভঙ্গি অভিন্ন। চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী লি বাওদোং আজ (সোমবার) এ কথা বলেছেন।

বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন,রাশিয়া ও চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য  এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মস্কো-বেইজিং ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে।

সিরিয়া ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের আনা একটি প্রস্তাবে রাশিয়া ভেটো দেয়ার পর তিনি এসব কথা বললেন। ফ্রান্সের প্রস্তাবের বিরুদ্ধে রাশিয়ার অবস্থানকে সমর্থন দিয়েছে চীন। এর আগেও সিরিয়া ইস্যুতে কয়েকটি প্রস্তাবের বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে এ দু’দেশ ভেটো দিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১০