অবিলম্বে ইয়েমেন যুদ্ধ বন্ধ করুন: আমেরিকা, ব্রিটেন এবং জাতিসংঘ দূত
https://parstoday.ir/bn/news/world-i23167-অবিলম্বে_ইয়েমেন_যুদ্ধ_বন্ধ_করুন_আমেরিকা_ব্রিটেন_এবং_জাতিসংঘ_দূত
আমেরিকা, ব্রিটেন এবং ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়েমেন যুদ্ধে জড়িত সবপক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৬, ২০১৬ ২০:৩৮ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে জন কেরি ও জনসনের পাশাপাশি ইসমাইল ওউল্দ শেইখ আহমেদ উপস্থিত ছিলেন
    সংবাদ সম্মেলনে জন কেরি ও জনসনের পাশাপাশি ইসমাইল ওউল্দ শেইখ আহমেদ উপস্থিত ছিলেন

আমেরিকা, ব্রিটেন এবং ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়েমেন যুদ্ধে জড়িত সবপক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

লন্ডনে উচ্চ-পর্যায়ের কূটনৈতিক আলোচনার পর এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ইয়েমেনের প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো যদি যুদ্ধবিরতি মেনে নেয় তবে জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওউল্দ শেইখ আহমেদ একটি চুক্তির ব্যবস্থা করবেন। 

লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসনসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর কেরি বলেন, এখন নিঃশর্ত যু্দ্ধবিরতি বাস্তবায়নের সময়। এ যুদ্ধবিরতি বাস্তবায়ন করে তারপর আলোচনার টেবিলে যাওয়া  প্রয়োজন। 

সংবাদ সম্মেলনে জন কেরি ও জনসনের পাশাপাশি ইসমাইল ওউল্দ শেইখ আহমেদ উপস্থিত ছিলেন।

অবিলম্বে, সম্ভব হলে সোম বা মঙ্গলবার যুদ্ধবিরতি বাস্তবায়ন করা প্রয়োজন হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি। ইয়েমেন যুদ্ধ মানবিক ও স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করেছে বলেও স্বীকার করেন জন কেরি।

এদিকে, ইয়েমেন যুদ্ধ আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন।  ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধের ব্যাপারে এর আগে চালানো কয়েক দফা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১৬