লন্ডন সিটি এয়ারপোর্টে ‘রাসায়নিক দুর্ঘটনা’: সরিয়ে নেয়া হলো ৫০০ মানুষ
https://parstoday.ir/bn/news/world-i23689-লন্ডন_সিটি_এয়ারপোর্টে_রাসায়নিক_দুর্ঘটনা’_সরিয়ে_নেয়া_হলো_৫০০_মানুষ
লন্ডন সিটি এয়ারপোর্টে ‘রাসায়নিক দুর্ঘটনা'কে কেন্দ্র করে সেখান থেকে অন্তত ৫০০ মানুষকে তড়িঘড়ি সরিয়ে নেয়া হয়েছে। কথিত রাসায়নিক দুর্ঘটনায় অনেকে অস্বস্তি বোধ করতে থাকে এবং দু’জনকে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০১৬ ১৩:৩৭ Asia/Dhaka
  • লন্ডন সিটি এয়ারপোর্টে ‘রাসায়নিক দুর্ঘটনা’: সরিয়ে নেয়া হলো ৫০০ মানুষ

লন্ডন সিটি এয়ারপোর্টে ‘রাসায়নিক দুর্ঘটনা'কে কেন্দ্র করে সেখান থেকে অন্তত ৫০০ মানুষকে তড়িঘড়ি সরিয়ে নেয়া হয়েছে। কথিত রাসায়নিক দুর্ঘটনায় অনেকে অস্বস্তি বোধ করতে থাকে এবং দু’জনকে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া, ২৭ ব্যক্তিকে বিমানবন্দরেই চিকিৎসা দিতে হয়েছে। পুলিশ তল্লাসি চালিয়ে কাঁদানে গ্যাসের একটি ক্যানিস্টার পেয়েছে। এ থেকেই গ্যাস ছড়িয়ে পড়ে বিমানবন্দরের মানুষদের অসুস্থ করে তুলেছিল কিনা তা তদন্ত করে দেখছে।

পুলিশের ব্যবহৃত কাঁদানে গ্যাস শেলের সঙ্গে প্রাপ্ত ক্যানিস্টারের কোনো মিল নেই। পুলিশ মনে করছে- কোনো যাত্রী হয়ত বিমানবন্দরে এটি ফেলে গেছেন।# 

 পার্সটুডে/মূসা রেজা/২২