‘ব্রিটেনে প্রতি ১০ জনের জন্য বসানো হয়েছে একটি করে সিসিটিভি ক্যামেরা’
ব্রিটেনের সার্ভিলেন্স বা নজরদারি সংক্রান্ত কমিশনার টনি পোর্টার বলেছেন, দেশটিতে অন্তত প্রতি ১০ জন নাগরিকের জন্য একটি করে সিসিটিভি ক্যামেরা বসানো আছে। এ সব ক্যামেরায় ব্রিটিশ জনগণের জীবনের প্রায় সব কিছুই ধারণ করা হচ্ছে।

তিনি বলেন, নজরদারি তৎপরতার ব্যবহৃত ক্যামেরার প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। কারণ এ হিসেবের মধ্যে গাড়ির নম্বর ফলক শনাক্ত করার তৎপরতা নিয়োজিত স্বয়ংক্রিয় ক্যামেরা, নিরাপত্তা বাহিনীদের দেহে বসানো ক্যামেরা এবং ড্রোনে বসানো ক্যামেরার হিসাব ধরা হয় নি।
পুলিশসহ নিরাপত্তা বাহিনীর দেহে বসানো ক্যামেরায় ভিডিও ফুটেজ ধারণের প্রবণতা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে বলে এতে উল্লেখ করা হয়। এ ধরণের ক্যামেরা গাড়ি পার্ক করার সহায়তা নিয়োজিত কর্মী বাহিনীও ব্যবহার করছে। এ ছাড়া, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এ জাতীয় ২২ হাজার যন্ত্র কিনেছে।
কোনো কোনো হিসাবে বলা হয়, ব্রিটেনের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক শতাংশ হওয়ার সত্ত্বেও নজরদারি এবং গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত বিশ্বের ক্যামেরার ২০ শতাংশই ব্যবহৃত হচ্ছে দেশটিতে।
এ দিকে, সব মিলিয়ে জর্জ অরওয়েলের ‘নাইটিন এইট্টি-ফোর’ উপন্যাসে যে পুলিশি রাষ্ট্রের বর্ণনা দেয়া হয়েছে গণতন্ত্রের কথিত সূতিকাগার ব্রিটেন বর্তমানে তাই হয়ে উঠেছে বলে যৌক্তিক ভাবেই মনে করছে অনেক মানবাধিকার গোষ্ঠী।#
পার্সটুডে/মূসা রেজা/২৬