সৌদি প্রসঙ্গে করবিনের প্রশ্ন এড়িয়ে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i24139-সৌদি_প্রসঙ্গে_করবিনের_প্রশ্ন_এড়িয়ে_গেলেন_ব্রিটিশ_প্রধানমন্ত্রী
ইয়েমেনে সৌদি শাসকদের অব্যাহত বর্বরতা সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রিয়াদের সদস্যপদ বাতিলসহ তাদের কাছে অস্ত্র বিক্রিতে ব্রিটেনের সমর্থন প্রত্যাহার করার বিষয়টি এড়িয়ে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৭, ২০১৬ ১৬:০৭ Asia/Dhaka
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে
    ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

ইয়েমেনে সৌদি শাসকদের অব্যাহত বর্বরতা সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রিয়াদের সদস্যপদ বাতিলসহ তাদের কাছে অস্ত্র বিক্রিতে ব্রিটেনের সমর্থন প্রত্যাহার করার বিষয়টি এড়িয়ে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

গতকাল (বুধবার) ব্রিটিশ পার্লামেন্টের এক বিতর্কে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি শেষ করতে লেবার পার্টির নেতা জেরেমি করবিন আহ্বান জানান। কিন্তু এর জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিছউ বলেন নি। করবিন ও সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। আমরা খুবই পরিষ্কার যে, ইয়েমেনের জন্য আসলে কার্যকরী সমাধান হলো- ইয়েমেনকে স্থিতিশীলতা দেয়ার মতো রাজনৈতিক অবস্থা আমাদের আছে কিনা তা নিশ্চিত করা।”

করবিনের প্রশ্নের সরাসরি উত্তর দেয়ার পরিবর্তে সংকটাপন্ন বিধ্বস্ত দেশটির জন্য মানবিক সাহায্য সরবরাহে ব্রিটিশ সরকারের অবদানের কথা তুলে ধরেন থেরেসা। জাতিসংঘের মানবাধিকার পরিষদে সৌদি আরবের সদস্যপদের বিষয়ে থেরেসা মে’র সমর্থন সম্পর্কে প্রশ্ন করেন করবিন। চলতি মাসের শেষ দিকে মানবাধিকার পরিষদে রিয়াদের সদস্যপদ বিষয়ে গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে।

এদিকে, সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করার মাধ্যমে ইয়েমেনি যুদ্ধকে উস্কে দেয়ার জন্য লন্ডনকে বারবার দায়ী করেছে অক্সফাম ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী। গত বছর ইয়মেনে সৌদি আগ্রাসন শুরুর পর থেকে, ব্রিটিশ সরকার সৌদি আরবের কাছে ৩৭০ কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র চুক্তি করেছে। সামরিক ঠিকাদাররা মনে করছেন,আরো কিছু চুক্তি বাস্তবায়নের পথে রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭