পরবর্তী সেনাপ্রধান নিয়োগের সিদ্ধান্ত এখনো নেয়া হয় নি: পাক প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i25186-পরবর্তী_সেনাপ্রধান_নিয়োগের_সিদ্ধান্ত_এখনো_নেয়া_হয়_নি_পাক_প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পরবর্তী সেনাপ্রধান নিয়োগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয় নি। এ বিষয়ে কোনো শলা-পরামর্শও করা হয় নি বলে জানান তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ০৯, ২০১৬ ০৫:২৭ Asia/Dhaka
  • পরবর্তী সেনাপ্রধান নিয়োগের সিদ্ধান্ত এখনো নেয়া হয় নি: পাক প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পরবর্তী সেনাপ্রধান নিয়োগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয় নি। এ বিষয়ে কোনো শলা-পরামর্শও করা হয় নি বলে জানান তিনি।

পাক ইংরেজি দৈনিক ডনকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি। এ সময় তিনি পাকিস্তানের গণতান্ত্রিক শাসনের ধারাবাহিকতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

পাকিস্তানের আইনে সেনাপ্রধান নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। অবশ্য, এ ব্যাপারে বিদায়ী সেনাপ্রধান তাঁকে পরামর্শ দিতে পারেন।

এদিকে, গত মাসের শেষ দিকে পাকিস্তানের রাজধানী প্রশাসন সংক্রান্ত প্রতিমন্ত্রী তারিক ফজল বলেছিলেন, সাত থেকে দশদিনের মধ্যেই পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হবে।

চলতি মাসের শেষ নাগাদ পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের অবসরে যাওয়ার কথা রয়েছে। চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করবেন না বলেও এর আগে ঘোষণা করেছেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১১